নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

গুপি গাইন ও বাঘা বাইন

প্রকাশনী :
পৃষ্ঠা : 24
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2010
ভাষা : bangla

গুপি যদিও একটা ছাড়া আর গান জানত না, কিন্তু সেই একটা গানই সে বারবার, খুব করে গাইত। সেটা না গেয়ে সে একটুও থাকতে পারত না। তার দম আটকে আসত। যখন সে ঘরে বসে গাইত, তখন তার বাবার দোকানের খদ্দের সব ছুটে পালাত। যখন সে মাঠে গিয়ে গান গাইত, তখন মাঠের যত গরু সব দড়ি ছিঁড়ে পালাত। শেষে তার ভয়ে তার বাবার দোকানে আর খদ্দেরই আসে না, রাখালেরাও মাঠে গরু নিয়ে যেতে পারে না। তখন একদিন কানু কাইন তাকে বড় একটা বাঁশ নিয়ে তাড়া করল। সে ছুটে মাঠে চলে গেল। সেখানে রাখালের দল লাঠি নিয়ে তাড়া করল। তখন বেচারি বনের ভিতর গিয়ে খুব করে গলা ভাঁজতে লাগল। গুপিদের গ্রামের কাছেই আরেকটা গ্রামে একজন লোক থাকত। তার নাম ছিল পাঁচু পাইন। পাঁচুর ছেলেটির আবার বড্ড ঢোলক বাজাবার শখ। বাজাতে-বাজাতে সে বিষম ঢুলতে থাকত, পা নাড়ত আর চোখ পাকাত, দাঁত খিঁচোত আর ভ্রুকুটি করত। তার গ্রামের লোকেরা তা দেখে হাঁ করে থাকত আর বলত, আহা! আ-আ-আ!! অ-অ-অ-হ-হ-হ!!!

Original price was: 60.00৳ .Current price is: 41.00৳ .

32%
ছাড়

আপনার পছন্দের আরও বই

Scroll to Top