গল্পে গল্পে হযরত আলী (রাঃ)
হঠাৎ করে একদিন এক অশ্বারোহীর অশ্বের পদঘাতে মরুর বলু উড়ছিল। সে বাতাসের বেগে মদিনার দিকে ছুটে আসছিল, আর চিৎকার দিয়ে বলতে লাগল, হে আল্লাহর রাসূল, কুরাইসরা চুক্তিভঙ্গ করেছে।
কুরাইশদের পক্ষ থেকে চুক্তিভঙ্গ করার পর রাসূল (সাঃ) মক্কার অভিযানের প্রস্তুতি নিতে লাগলেন । তখন হাতিব বিন আবু বালতা (রাঃ)কুরাইশদেরকে মক্কা আক্রমণের সংবাদ দিয়ে একটি চিঠি লিখলেন। তারপর সেই চিঠি এক মহিলার দ্বারা মক্কাবাসীদের কাছে পাঠালেন। তিনি ওই মহিলাকে কুরাইশদের কাছে চিঠিটি পৌছিয়ে দেওয়ার জন্যে কিছু সম্পদের বিনিময়ে রাজি করালেন। মহিলাটি চিঠিটি তার চুলের ভেতরে লুকিয়ে নিল। এরপর সে দ্রুত মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল।
মহিলাটি মক্কা পৌছার আগেই আল্লাহর পক্ষ থেকে এ ব্যাপারে রাসূল (সাঃ) জেনে গেলেন। রাসূল (সাঃ) এ সংবাদ পাওয়ার পর মহিলাটির কাছ থেকে চিঠি উদ্ধার করে নিয়ে আসতে আলী বিন আবু তালিব (রাঃ) ও মুকদাদ (রাঃ) কে প্রেরণ করলেন। কোনো কোনো বর্ণনায় মিকদাদ (রাঃ)-এর পরিবর্তে জুবাইর বিন আওয়াম (রাঃ)-এর নাম এসেছে। নবী করিম (সাঃ) তাদেরকে বললেন, তোমরা দুইজন অমুক জায়গায় এক মহিলাকে পাবে, যে মহিলা হাতিম বিন আবু বালতার লিখা চিঠি নিয়ে মক্কাবাসীর কাছে যাচ্ছে। যে চিঠিতে আমরা কুরাইশদের বিরুদ্ধে যা করছি মে সম্পর্কে কুরাইশদেরকে সতর্ক করা হয়েছে।
তখন আলী (রাঃ) তাঁর সঙ্গীকে নিয়ে ঘোড়া ছুটিয়ে চলতে “লাগলেন। যেতে যেতে তাঁরা রাসূল (রাঃ)-এর বলে দেওয়া জায়গায় গিয়ে মহিলাটিকে পেলেন। তাঁরা মহিলাটিকে বলল, তোমার সাথে একটি চিঠি আছে। মহিলাটি ভীত হয়ে বলল, না …. আমার কাছে কোনো চিঠি নেই।
থখন তাঁরা দুইজন মহিলাটির সাথে থাকা আসবাবপত্র সবকিছু তল্লাশি করেও কোনোকিছূ পেলেন না। এমনকি তারা নিরাশ হয়ে ফিরে যেতে চাএলেন, কিন্তু পরক্ষণে আলী (রাঃ) পূর্ণ ঈমানের সাথে বললেন, আল্লাহর শপথ ! রাসূল (সাঃ)-এর ওপর মিথ্যা অহী নাযিল হয় না, আর রাসূল (সাঃ)-ও আমাদের সাথে মিথ্যা বলেন না। আল্লাহর শপথ ! হয় তুমি চিঠি বের করবে অথবা আমরা তোমাকে উলঙ্গ করব। যখন মহিলা তার দৃঢ়তা দেখল তখন সে বলল, আমার থেকে অন্যদিকে ফিরে দাড়াও। তখন তারা অন্যদিকে ফিরে দাড়ালেন। এরপর সে তার চুলের গোছা থেকে চিঠিটা বের করে দিল। চিঠি বের করার সাথে সাথে খুশিতে আলী (রাঃ) চেহারা উজ্জ্বল হয়ে উঠল। তিনি চিঠিটি নেয়ে রাসূল (সাঃ)-এর কাছে ছুটে এলেন।
200.00৳ Original price was: 200.00৳ .110.00৳ Current price is: 110.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই
