
গদ্যসমগ্র ৩
“গদ্যসমগ্র ৩” ফ্ল্যাপে লেখা কথা: মহাদেব সাহার গদ্য তাঁর কবিতার মতােই লাবণ্যময়,চিত্তগ্রাহী,যেখানে নিশ্চিতভাবেই যুক্ত হয়েছে যুক্তি ও বিশ্লেষণের আলােকে গড়ে ওঠা সজীব ভাস্বর জীবনচিত্র,অন্বেষণ ও অনুসন্ধিৎসার পথে এই সব চিন্তা হয়ে উঠেছে আরও গভীর,সংহত ও তীর্যক। ১৯৮৪ সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় তার প্রথম গল্পগ্রন্থ ‘আনন্দের মৃত্যু নেই,রবীন্দ্রনাথ ও আধুনিক কবিতার অনুপম ভাষ্য; তাঁর গদ্যরচনার একটি প্রধান লক্ষণ মীমাংসা নয়,অন্বেষণ,নিজের সিদ্ধান্ত নয়,অন্যের মতাে ও বিচারকেই নিজের ভাবনাসূত্রে মিলিয়ে দেখার প্রয়াস; এটি নিশ্চিত যে কঠিন যুক্তি ব্যাখ্যার চেয়ে তিনি অধিক প্রাধান্য দেন উপলব্ধি ও আবিষ্কারে,এজন্য তাঁর মন থেকে কৌতূহলে উদগ্রীব,সক্রিয়,চৈতন্যের দুয়ার থাকে উন্মুক্ত। একইসঙ্গে কবিতা,প্রকৃতি,জীবন ও সমাজ প্রতিনিয়তই হয়ে ওঠে তাঁর চিন্তা ও চর্চার বিষয়,মানবতাবাদী,গণতান্ত্রিক চেতনার অধিকারী রূপে সমাজ ও তার অগ্রসরমান ভাবনার সাথে তার নিবিড় সম্পৃক্ততা এই গদ্য রচনাকে করে তুলেছে। আবেদনময়; জীবনের বহুতল স্পর্শ করার প্রয়াস এখানে যেমন চোখে পড়ে তেমনি দেখা যায় নিরন্তর জিজ্ঞাসা ও প্রশ্নবাদিতার পথে চলার অভিনব অভীপ্সা,যা নিশ্চিতভাবেই এক বিরল গুণ। এইসব রচনা এক ধ্যানী কবির অভিনব অনুসন্ধান,কবির লেখা পৃথক গদ্য।
600.00৳ Original price was: 600.00৳ .465.00৳ Current price is: 465.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই

