- You cannot add "কিশোর গোয়েন্দা উপন্যাস (ভূতুড়ে প্রাসাদ)" to the cart because the product is out of stock.
- You cannot add "কিশোর গোয়েন্দা উপন্যাস (ভূতুড়ে প্রাসাদ)" to the cart because the product is out of stock.
খুন খারাপি
রহস্য বা গোয়েন্দা কাহিনী পছন্দ করেন না এমন পাঠক সারা দুনিয়ায় বেশ বিরল। এমন কি, বার্ট্রান্ড রাসেলও এ-ধরনের লেখার ভক্ত ছিলেন বলে জানা যায়। বাংলা সাহিত্যে রহস্য কাহিনী রচনার দীর্ঘ এবং বিচিত্র ইতিহাস রয়েছে। সেসব লেখার বেশ কিছু বিদেশী কাহিনীর অনুবাদ; সেই সঙ্গে সেসবের রূপান্তর বা ‘অ্যাডাপ্টেশন’ ও তথাকথিত ‘মৌলিক’-ও বটে। বাংলাদেশে বিদেশী কাহিনী অবলম্বনে চমৎকার সব গল্প উপন্যাস প্রকাশের ক্ষেত্রে ‘সেবা প্রকাশনী’ একটি অবিস্মরণীয় নাম।
আলাদাভাবে বই হিসেবে তো অবশ্যই, সেই সঙ্গে তাদের মাসিক রহস্য পত্রিকা-য় বেশ কয়েক দশক ধরে নানান ধরনের রচনার পাশাপাশি অসাধারণ সব রহস্য ও গোয়েন্দা কাহিনী প্রকাশিত হয়ে আসছে।
এই পত্রিকাতে ১৯৮৭ থেকে ১৯৯০ কাল পরিসরে বের হয়েছিল খুনখারাপি-র গল্পগুলো, যেগুলো বিদেশী নানান কাহিনী থেকে রূপান্তরিত।
‘খুনে পরিবার’-এ আছে ফারিংটন নামে এমন এক পরিবারের গল্প যারা খুন বা হত্যাকে একটা অভ্যাসে পরিণত করে ফেলেছে প্রায়। ‘বদলা’-তে রয়েছে এক অদ্ভুত প্রতিশোধের কাহিনী। আর ‘জেগে তাই তো ভাবি’-তে পাঠক দেখা পাবেন এক আশ্চর্য খুনীর ও তার অভাবনীয় পরিণতির।
260.00৳ Original price was: 260.00৳ .221.00৳ Current price is: 221.00৳ .
15%
ছাড়
আপনার পছন্দের আরও বই
