
ক্যাডেটের ডায়েরি
বই সম্পর্কেঃ ১৯৭৮ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৬টি বছর আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিলো । সে সময়টা ছিলো আমার কুসুম ফোটার সোনালী দিনগুলি । ক্যাডেট কলেজের পরিবেশ,শিক্ষা,বন্ধুদের সাহচর্য্,শিক্ষকদের দিকনির্দেশনা আমাকে একজন ভিন্ন মানুষরূপে গড়ে তোলে । সেই ক্যাদেট কলেজে পড়ার সময় প্রায় প্রতিদিনি আমার নোটবুকে অত্যন্ত গোপনে কিছু না কিছু লিখে রাখতাম,এবং অত্যন্ত যত্নের সঙ্গে তা লুকিয়েও রাখতাম,কাউকেই ছুতে দিতামনা আমার গোপন ডায়েরিটি । কলেজ থেকে বেরিয়ে যাবার ৩০ বছর পর,আজ স্বেচ্ছায় এ নোটবুকটি প্রকাশ করতে ইচ্ছা হল। এর আগে কলেজের ১৯৭৮-৭৯ সালের এক বছরের ডায়েরিকে আত্মজৈবনিক উপাখ্যানাকারে প্রকাশ করেছিলাম ২০০৮ সালে,নাম ছিলো ক্লাস সেভেন ১৯৭৮ । এবার তাঁর বাদবাকি অংশ নিরেট ডায়েরির আকারেই ছাপিয়ে দিলাম । সঙ্গে যুক্ত করলাম সে সময়ে আমার সহপাঠি ও শিক্ষকদের ছবিও । সঙ্গে কলেজ ক্যাম্পাসের কিছু ছবি্,পরবর্তি সময়ে তোলা অপরিবর্তিত অবয়বেরই । কিশোর বয়েসে আমি ঠকে ঠকে যা যা শিখেছিলাম,তা থেকে কোন একজনের জন্যও যদি এটা কোন উপকার নিয়ে আসে,আমি মনে করবো আমার সকল গোপন কথা ফাঁশ করে দেয়া স্বার্থক।
225.00৳ Original price was: 225.00৳ .191.00৳ Current price is: 191.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই
