নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

কুরআন ও হাদীস থেকে সংগৃহীত যিকির ও দোয়া

প্রকাশনী :
কভার : পেপার ব্যাক
সংস্করণ : 1st Published, 2021

দোয়া ও যিকিরের সংখ্যা অনেক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছ থেকে ঘুম থেকে উঠার পর যিকির,সকাল-সন্ধ্যার যিকির ও ঘুমানোর সময়ের যিকির বর্ণিত হয়েছে। সকাল-সন্ধ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে যিকিরগুলো পড়ার নির্দেশনা দিয়েছেন সেগুলোর মধ্যে রয়েছে: • “তুমি যখন সন্ধ্যায় উপনীত হবে কিংবা সকালে উপনীত হবে তখন তুমি قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (সূরা ইখলাস) ও মুআওয়িযাতাইন (সূরা ফালাক ও সূরা নাস) ৩ বার পড়বে। এটি তোমাকে সব কিছু থেকে রক্ষা করবে।”[সুনানে তিরমিযি,দাওয়াত অধ্যায়/৩৪৯৯,আলবানি সহিহ সুনানে তিরমিযি গ্রন্থে (২৮২৯) হাদিসটিকে হাসান বলেছেন] • সাইয়্যেদুল ইস্তিগফার। সেটা হল আপনি বলবেন: اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلاَّ أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنوبَ إِلاَّ أَنْتَ. (উচ্চারণ: আল্লা-হুম্মা আনতা রাব্বী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী ওয়া আনা ‘আব্দুকা,ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাস্তাত্বা‘তু। আ‘উযু বিকা মিন শাররি মা সানা‘তু,আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়্যা,ওয়া আবূউ বিযাম্বী। ফাগফির লী,ফাইন্নাহূ লা ইয়াগফিরুয যুনূবা ইল্লা আনতা)। (অর্থ: হে আল্লাহ! আপনি আমার রব্ব,আপনি ছাড়া সত্য কোন উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন। আমি আপনার দাস। আমি আমার সাধ্য মতো আপনার (তাওহীদের) অঙ্গীকার ও (জান্নাতের) প্রতিশ্রুতির ওপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আপনি আমাকে যে নেয়ামত দিয়েছেন আমি তা স্বীকার করছি এবং আমার অপরাধও স্বীকার করছি। অতএব,আপনি আমাকে মাফ করে দিন। নিশ্চয় আপনি ছাড়া পাপরাশি ক্ষমা করার কেউ নেই।) তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন: “যে ব্যক্তি দিনের বেলায় একীনের সাথে এ বাক্যগুলো বলবে এবং সে দিন সন্ধ্যার আগে মারা যাবে সে ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে। আর যে ব্যক্তি রাতের বেলায় এ বাক্যগুলো বলবে এবং সকাল হওয়ার আগে মারা যাবে সে ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে।”[সহিহ বুখারী,দাওয়াআত অধ্যায়/৬৩০৬] • আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত,তিনি বলেন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ (উচ্চারণ: সুবহা-নাল্লা-হি ওয়

Original price was: 70.00৳ .Current price is: 48.00৳ .

31%
ছাড়

আপনার পছন্দের আরও বই

Scroll to Top