নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

কুরআন ও সহীহ হাদীছে বর্ণিত ইসলামী ইতিহাস

পৃষ্ঠা : 2048
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2024
ভাষা : বাংলা

ইসলামী ইতিহাস বিষয়ে বহু গ্রন্থ রয়েছে। তবে সব ইতিহাসগ্রন্থেই কমবেশ এই সমস্যা বিদ্যমান যে, লেখা তো হয়েছে অনেক কিছু কিন্তু সহীহ বা সঠিক কতটুকু? এ অবস্থায় আমরা চেয়েছিলাম এমন একটি ইতিহাসগ্রন্থ সংকলন করতে, যাতে বর্ণিত যাবতীয় তথ্য-উপাত্তই সহীহ তথা সঠিক হবে। আল-হামদু লিল্লাহ ‘কুরআন ও সহীহ হাদীছে বর্ণিত ইসলামী ইতিহাস’ নামে সেরূপ একটি ইতিহাসগ্রন্থই সামনে এলো। পাঠকবর্গ পূর্ণ আস্থা নিয়ে এ গ্রন্থটি পাঠ করতে পারবেন যে, এতে যাকিছুই ঐতিহাসিক তথ্য-উপাত্ত বর্ণিত হয়েছে তা সবটাই সহীহ তথা সঠিক। কারণ এতে কেবল সেই তথ্য-উপাত্তগুলোই বর্ণিত হয়েছে যা হয় কুরআনে এসেছে কিংবা সহীহ হাদীছে এসেছে। গ্রন্থটির নাম থেকেই বিষয়টি স্পষ্ট। (যাবতীয় আয়াত ও হাদীছের মতনও হাওয়ালাসহ উল্লেখিত হয়েছে।)

হযরত আদম আ. থেকে শুরু করে সাহাবায়ে কেরাম পর্যন্ত সময়ের ইতিহাস মোট পাঁচ খণ্ডে বিন্যস্ত হয়েছে। ঘটনাবলির আকারে সব বর্ণিত হয়েছে। ফলে যারা দাওয়াত ও তাবলীগ, ওয়াজ ও নসীহত, দরস ও তাদরীস এবং তা’লীম ও তাযকিয়ার আলোচনায় সহীহ ঘটনাবলি বর্ণনা করতে চান, তাদের জন্য গ্রন্থটি সহায়ক হবে ইনশা আল্লাহ। প্রতিটি ঘটনা ও ঐতিহাসিক তথ্য-উপাত্ত থেকে কি কি শিক্ষা অর্জনীয় তা-ও কমবেশ বর্ণনা করা হয়েছে। শিক্ষা অর্জনই তো ইতিহাস জানার মূল উদ্দেশ্য।

গ্রন্থটি পাঁচ খণ্ডে সমাপ্ত হয়েছে। প্রতিটি খণ্ডের আবার স্বতন্ত্র নাম দেওয়া হয়েছে। যথাক্রমে পাঁচ খণ্ডের নাম নিম্নরূপ-

১. কুরআন ও সহীহ হাদীছে বর্ণিত কাসাসুল আম্বিয়া

২. কুরআন ও সহীহ হাদীছে বর্ণিত কাসাসুল আউলিয়া

৩. কুরআন ও সহীহ হাদীছে বর্ণিত কাসাসুর রসূল- ১ম পর্ব

৪. কুরআন ও সহীহ হাদীছে বর্ণিত কাসাসুর রসূল- ২য় পর্ব

৫. কুরআন ও সহীহ হাদীছে বর্ণিত সাহাবা চরিত

Original price was: 2,500.00৳ .Current price is: 1,230.00৳ .

51%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top