Sale!

কুরআনের গভীরে : কেন ও কীভাবে

প্রকাশনী :
পৃষ্ঠা : 176
কভার : পেপার ব্যাক
সংস্করণ : 1st Published, 2025
ভাষা : bangla

ইমাম আবু হানীফা রহ. নামাযে সূরা তাকাছুর তিলাওয়াত শুনলেন। এ সূরার শেষদিকে দুনিয়াতে যে সকল নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, আখেরাতে সে সম্পর্কে জিজ্ঞাসিত হওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে।

আবু হানীফার মনে উদয় হলো, আল্লাহ তাআলা আমাকে কতই-না নিয়ামত দিয়েছেন। এর কী হক আমি আদায় করতে পেরেছি! আমাকে এ সম্পর্কে জিজ্ঞেস করলে কী উত্তর দেব!

নামায শেষ হলা। তিনি মসজিদেই বসে রইলেন। আয়াত নিয়ে চিন্তা করতে থাকলেন। এভাবে সারারাত পার হয়ে গেল।

কুরআনের গভীরে ডুবে থাকা, আবিষ্ট ও আচ্ছন্ন হয়ে যাওয়ার এ এক অসাধারণ ঘটনা। এ ধরনের ভাব ও প্রভাব আরও অনেকের জীবনেই ঘটেছে। কুরআন অসংখ্য বান্দাকে আকর্ষণ করেছে। মোহাচ্ছন্ন করে রেখেছে। সাহাবায়ে কেরাম রা.-এর যুগ থেকে আজ পর্যন্ত এমন অসংখ্য কুরআনপ্রেমী আছেন, যারা কুরআনের ভালোবাসায় সর্বস্ব ত্যাগ করেছেন। সবকিছু ছেড়ে কুরআনের গভীরে ডুব দিয়েছেন। আজও ডুবে আছেন।

Original price was: 258.00৳ .Current price is: 181.00৳ .

30%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top