Sale!

কীভাবে হব আল্লাহর সর্বশ্রেষ্ঠ গোলাম

পৃষ্ঠা : 320
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2025
ভাষা : বাংলা

অন্ধকার রাত্রির মতো আমাদের দিকে এখন ধেয়ে আসছে ফিতনা। আমরা সকালে ইমান নিয়ে ঘর থেকে বের হলেও বিকেলে ঘরে ফিরছি ইমান হারিয়ে! আর তা ঘটছে আমাদের অনেকের অজান্তেই!

.

কেননা, আমরা অনেকে অজ্ঞতার কারণে জানিই না, কেন, আর কী কারণে—হারিয়ে যাচ্ছে আমাদের ইমান!

.

‘কীভাবে হব আল্লাহর সর্বশ্রেষ্ঠ গোলাম’ মাওলানা সফিউল্লাহ ফুয়াদ অনূদিত ইমান ও আকিদা বিষয়ক জরুরি ও প্রামাণ্য এক গ্রন্থ।

.

যে গ্রন্থে আমরা জানতে পারবো, কতভাবে একজন মুসলিম তার ইমান হারিয়ে ফেলতে পারে নিজের অজান্তেই।

.

মুসলমান হওয়ার দাবিদার অসংখ্য মানুষের মুখে প্রতিদিন অজান্তে যেসকল কুফরি উক্তি উচ্চারিত হয়, ইমান ও বিবাহ নবায়ন করার জন্য যেগুলো থেকে তাওবা করার কোনো বিকল্প নেই, ১১টি শিরোনামে তেমন প্রায় ৫০০টি উক্তির বিবরণ এবং ৭৭টা বিদআত, ৪৫৪টা কবিরা-গুনাহ ও ৫০টা সগিরা-গুনাহের তালিকা, এ বইতে আলোচিত হয়েছে।

.

রাত্রির অন্ধকারে গভীর বনে পথ চলতে যেরকম আলো ও পথপ্রদর্শক প্রয়োজন, তেমনই একজন মুসলিমেরও ইমান এবং আকিদা রক্ষার জন্য সঠিক গাইডলাইন ও সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন।

.

নয়তো কুফরি ও বিদআতের অন্ধকারে ডুবে যাওয়া যে কারও জন্যই কেবল সময়ের ব্যাপার মাত্র!

.

আর তাই, এই গ্রন্থ আমাদের সবার জন্য, সারাজীবনের জন্য—অনিবার্য এক গাইডলাইন। আমাদের ইমান রক্ষা করার জন্য উজ্জ্বল এক আলোকমশাল।

Original price was: 600.00৳ .Current price is: 285.00৳ .

53%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top