- You cannot add "শিক্ষাব্যবস্থাঃ মৌলিক দৃষ্টিভঙ্গী" to the cart because the product is out of stock.
কিশোর সাহিত্য
“চিরকাল এইসব রহস্য আছে নীরব
রুদ্ধ ওষ্ঠাধর
জন্মান্তরের নব প্রাতে, সে হয়তো আপনার
পেয়েছে উত্তর।“
রবীন্দ্রনাথ ঠাকুর
মানুষ চিরকালই রহস্যপ্রিয়। আর বর্তমানে গোয়েন্দা উপন্যাসের প্রতি পাঠকের আগ্রহ বিশ্বময়। যা রহস্যময়, অতিপ্রাকৃত; যে জগতের দেখা পাওয়া যায় না, তার প্রতি স্বাভাবিকভাবেই মানুষের আকর্ষণ বেশি। অলৌকিকত্ব বা অতিপ্রাকৃত ঘটনা— তা যতই যুক্তিবাদীরা অস্বীকার করবার চেষ্টা করুক না কেন— আমাদের অনেকের সাথেই এমন অনেক ঘটনাই ঘটে যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হয় না। এগুলোই অতিপ্রাকৃত ও অলৌকিক ঘটনা হিসেবে ব্যাখ্যাতীত রহস্যের বেড়াজালে ঘেরা থাকে, যা পড়তে পড়তে পাঠক শিহরিত হয়, পড়ে শেষ করার জন্য উদগ্রীব হয়ে থাকে; কারণ কীভাবে শেষ হয়, শেষে কী হয় এই ভাবনা-রহস্যের শেষ দেখতে পাঠক হয় নাছোড়বান্দা।
দেবযান ও মিসমিদের কবচ এমনই দুটি উপন্যাস যা পাঠক অতিপ্রাকৃত উপন্যাস গ্রন্থে একমলাটে হাতে পাচ্ছেন।
বাংলা ও বাঙালির কথক-সাধক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটি অমর নাম, বহমান সময়ের মধ্যে জ্বলজ্বল করা অপার বিস্ময়। সহজ ভাষা, দেশি শব্দ, চেনা পৃথিবীর আটপৌরে ঘটনার পুঙ্খানুপুঙ্খ দৃশ্যাবলির সমাবেশে মুখর হয়ে আবেগ ও কষ্ট, ভালোবাসা ও নির্দয়তা, জীবন ও প্রকৃতির অনাবিল বুনটে একমেবাদ্বিতীয়ম হয়ে উঠেছে তাঁর কথাসাহিত্য। তাঁর মতো নিপুণ গদ্যশিল্পী আরও কয়েকজন আছেন, কিন্তু রসসৃষ্টিতে তাঁর সমকক্ষ কেউ নেই বললে অত্যুক্তি হবে না। জীবন-রস পরিবেশনে তিনি অপ্রতিদ্বন্দ্বী, অনন্য। বিভূতিভূষণ সামগ্রিক জীবনের লেখক। অন্যান্য বিষয়ের মতো অধ্যাত্ম, অতিপ্রাকৃত উপন্যাস বা গল্প লিখতেও তিনি সিদ্ধহস্ত। যা পাঠককে নাড়া দেয়, গভীরভাবে ভাবায়, বিশ্বাস-অবিশ্বাসের দোরগোড়ায় এসে হুমড়ি খায়। শেষমেশ কয়েকদিনের আবছায়া ভয়ে শিহরিত হয়ে পাশ কাটিয়ে চলে যায়। বিভূতিভূষণের পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের উক্তি এক্ষেত্রে প্রণিধানযোগ্য—
350.00৳ Original price was: 350.00৳ .242.00৳ Current price is: 242.00৳ .
31%
ছাড়
আপনার পছন্দের আরও বই






