- You cannot add "ঘুড়ি উড়ানোর মাস্টার" to the cart because the product is out of stock.

কিশোর গল্পসমগ্র
ষোলটি গল্প নিয়ে সংকলিত হয়েছে ‘কিশোর গল্পসমগ্র’। প্রতিটি গল্পে ছোটমণিরা খুঁজে পাবে তোমাদের চারপাশের জগৎ। কখনো ভাববে এ জগৎ তোমার অনেকদিনের চেনা। শুধু দেখা হয়নি সেই ছোট বন্ধুকে যাকে লেখক এ গল্পে নিয়ে এসেছেন। তাকে দেখে ছোটমণিরা মনে করবে,তার সঙ্গে গল্পের পথে হেঁটে অনেক দিনের বন্ধু মনে হয়েছে। কখনো মনে হবে গল্পের ভুবন তোমার কাছে এক নতুন পৃথিবী। চারপাশের অচেনা পরিবেশ চেনা হয়ে যাচ্ছে। নতুন করে চিনতে পারছ এমন একজনকে যাকে দেখেছ কাছ থেকে কিন্তু তার দুঃখের কথা জানা হয়নি। কিংবা তার স্বপ্নের কথাও। এভাবে তোমাদের জন্য গল্প লিখেছেন সেলিনা হোসেন। তোমাদেরকে দেখাতে চেয়েছেন বিশাল প্রকৃতির অনেক কিছু। তোমাদের বলেছেন আদিবাসী শিশুদের কথা। বলেছেন সেইসব শিশুর কথা যাদের অনেক স্বপ্ন আছে,কিন্তু ভালোভাবে বড় হওয়ার সুযোগ পায় না। বলেছেন তারা কীভাবে মুক্তিযুদ্ধের সময় নিজেদেরকে যোদ্ধা বানিয়েছিল। তোমরা গল্পের ভেতরে ইলিশকাঁঠালের কথা জানবে। এমন অনেক কিছু নিয়ে আমরা তোমাদের জন্য এই বইটি প্রকাশ করেছি। ছোটমণিরা,বই হোক তোমাদের প্রিয় সঙ্গী।
400.00৳ Original price was: 400.00৳ .267.00৳ Current price is: 267.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই