কিশোর উপন্যাসসমগ্র ১
লেখক : মোহিত কামাল
প্রকাশনী : বাতিঘর
বিষয় : সমকালীন উপন্যাস
পৃষ্ঠা : 360
কভার : হার্ড কভার
সংস্করণ : 2nd
ভাষা : বাংলা
শিশু-কিশোরদের আবেগ ও মেধা আলোময় হয়ে উঠতে পারে সৃজনশীল সাহিত্য পাঠের মাধ্যমে। তবে সে সাহিত্য হতে হবে তাদের কোমল ও সৃষ্টিশীল মন-উপযোগী। কাহিনির রোমাঞ্চ-অনুসন্ধানী শিশু-কিশোর চরিত্র খুদে পাঠকের সৃজনশীল বিকাশ সহজ করে, উজ্জ্বলতর করে মেধা ও কল্পনাপ্রতিভা। মেধাবী শিশু বেড়ে ওঠার প্রয়োজনীয় বিষয়গুলো লেখকের আয়ত্তে থাকার কারণে মনোবিদ ও অধ্যাপক মোহিত কামালের জীবনঘনিষ্ঠ শিশু-কিশোর সাহিত্য উপহার দেওয়া সম্ভব হয়েছে। কিশোর উপন্যাসসমগ্র প্রথম ও দ্বিতীয় খণ্ডে সংকলিত যথাক্রমে ৩ ও ৪টি উপন্যাসে পাঠক তার প্রমাণ পাবেন। এই প্রথম খণ্ডে সংকলিত উপন্যাস হলো ‘উড়ালবালক’, ‘দুরন্ত দুখু’ ও ‘জাদুর বাক্সে সোনার মোহর’। প্রতিটি উপন্যাসই শিশুর মনে অন্য আলো ছড়িয়ে দেবে।
800.00৳ Original price was: 800.00৳ .668.00৳ Current price is: 668.00৳ .
17%
ছাড়
আপনার পছন্দের আরও বই
No products found





