- You cannot add "রাষ্ট্র ও সংষ্কৃতি" to the cart because the product is out of stock.
- You cannot add "আঁধার রাতের কাহিনী" to the cart because the product is out of stock.
কিংশুকের কান্না
এ, বি, এম, শহীদুল ইসলাম সামাজিক পরিচয়ে একজন শিক্ষাবিদ। ঢাকা শহরের তথা বাংলাদেশের একটি স্বনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে দীর্ঘ তিন দশক তিনি সুনাম ও সম্মানের সাথে শিক্ষকতায় ব্যাপৃত ছিলেন। ‘কিংশুকের কান্না’ তাঁর প্রথম গ্রন্থ। ঘাতক কর্কটের অপরিমেয় যাতনাই হয়তো এ নামকরণে সংগুপ্ত। দুরারোগ্য ননহজকিন’স লিম্ফোমা তাঁর দেহকে স্পর্শ করেছে বটে, কিন্তু চিন্তা এবং চেতনাকে স্পর্শ করতে পারেনি; আবেগের প্রকাশকে এতটুকুও দুর্বল করেনি। জীবনের সরল-অকপট অনুভূতিকে, চারপাশের চেনা-দেখা জীবন ও জগৎকে, ব্যাধির আকস্মিক আক্রমণের কশাঘাতকে অনায়াস প্রকাশে বাঙময় করেছেন তিনি। তাঁর কাব্যভাষায় দুর্বোধ্যতা নেই, আছে গতি ও প্রাণময়তা, উপমা-রূপকের চমকপ্রদ-সুসমঞ্জস প্রয়োগ।
300.00৳ Original price was: 300.00৳ .247.00৳ Current price is: 247.00৳ .
18%
ছাড়
আপনার পছন্দের আরও বই
