নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

কাশ্মীরের রাজকন্যা

প্রকাশনী :
পৃষ্ঠা : 48
কভার : পেপার ব্যাক
সংস্করণ : 1st Published, 2025
ভাষা : বাংলা

তুষারে ঢাকা পাহাড়ের ছায়ায় লুকোনো সুনয়না কাশ্মীর। যেখানে প্রতিটি ঝরনা কান্নার সুরে গেয়ে ওঠে; প্রতিটি ফুলই যেখানে প্রতিবাদের প্রতীক। সেই কাশ্মীরেই জন্ম নেয় এক সাহসিনী যোদ্ধা রাইহানা বানো। কোনো রাজপ্রাসাদের কন্যা নয় সে; বরং ঈমান ও শাহাদাতের সফল রাজকন্যা।

সে নিজের অশ্রুতে ভিজিয়েছে পাহাড়, সেজদার মাটি দিয়ে সাজিয়েছে কুরআনের আদর্শ, আর নিজের ঈমানি রক্ত দিয়ে লিখেছে স্বাধীনতার ইতিহাস।

“কাশ্মীরের রাজকন্যা” অলীক কোনো গল্প নয়, মিথ্যে কল্প-কাহিনীতে সাজানো নয়, বরং এক বাস্তব জীবনের গল্প। বাস্তব চরিত্রে ফুটে ওঠা এক সত্য ঘটনা। এতে আছে এক মুসলিম মেয়ের দুঃখ-আনন্দ, ভয়-সাহস ও অটল ঈমানের নুর। এই উপন্যাস বলে দেবে, নারী শুধু ঘরে থাকার নয়; সে আলোর সৈনিক, সমাজের মুয়াল্লিমা, ভবিষ্যৎ প্রজন্মের প্রথম পাঠশালা। এ কাহিনি শেখায় নারীর চোখে কাজল নয়, কান্নাই সৌন্দর্য; ঠোঁটে গান নয়, তিলাওয়াতই শ্রেষ্ঠ সুর।

“কাশ্মীরের রাজকন্যা” এমন এক উপন্যাস, যা হৃদয় কাঁপায়, আত্মা জাগায় আর ঈমানের আগুন জ্বালায় সত্য ও স্বাধীনতার পথে।

Original price was: 100.00৳ .Current price is: 50.00৳ .

50%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top