Sale!

কায়সার ও কিসরা

প্রকাশনী :
কভার : হার্ড কভার
সংস্করণ : 13th Printed, 2017

জেরুজালেমের পাঁচ মাইল দূরে এক সরাইখানা। চারপাশে তার উচু দেয়াল। বাইরে থেকে মনে হয় কিল্লার পাঁচিল। এক বিষন্ন দুপুরে দ্বিতীয়বারের মত এখানে এসে পৌঁছল আসেম। সাথে শক্ত-সামর্থ চাকর ওবায়েদ। ওরা দামেশক যাবার পথে এখানে এক রাত অবস্থান করেছিল।br আসেম সদ্য কৈশোর উত্তীর্ণ তরুণ। এ ধরনের তরুনদের কাছ থেকে মানুষ প্রাণউচ্ছল মন মাতানো হাসির ঝংকার শুনতেই বেশী পছন্দ করে। সে তুলনায় তাকে একটু বেশী গম্ভীর দেখাচ্ছে। যদিও সে সুদর্শন এবং নিটোল স্বাস্থ্যের অধিকারী তবু তার উপর দিয়ে যে অনেক ঝড় বয়ে গেছে দেখলেই বুঝা যায়। পোশাকে আশাকে সে এক সম্ভ্রান্ত আরবেরই মত। তার ঝলমলে চোখে অহংকার,সাহসিকতা আর ব্যক্তিত্ব খেলা করছে।br তার কোমরে তরবারী ঝুলানো। পিঠে তীরে ভরা তুনীর আর ধনু। তেজী এক ঘোড়ার পিঠে বসেছিল আসেম। বসার সে ভঙ্গি দেখলে মনেহয়,ডানে বাঁয়ে সশস্ত্র দুশমন থাকলেও তার দৃঢ়তায় কোন পার্থক্য আসতনা।’ অথবা আরবী পোশাক ছাড়া রোমান সৈনিকের ইউনিফর্মে থাকলে এবং পেছনে গোলামের পরিবর্তে সৈন্য বাহিনী হলে তার নির্ভীক দৃষ্টিই ঘোষণা করত বিজয় বার্তা।

Original price was: 500.00৳ .Current price is: 325.00৳ .

35%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top