Sale!

কাজী নজরুল ইসলামের সংগীত ভাবনা

প্রকাশনী :
পৃষ্ঠা : 176
কভার : হার্ড কভার
সংস্করণ : New Published, 2023
ভাষা : bangla

বাংলা সংগীতের বহুমাত্রিকতায় কাজী নজরুল একটি অবিস্মরণীয় নাম। একমুখী সংগীতজগতে তিনি নিয়ে এসেছিলেন নতুন দিগন্ত,যেখানে রয়েছে স্বাদেশিকতা,প্রেম,ভক্তি,ধর্ম,ব্যঙ্গ,রাগ-রাগিনী ইত্যাদি। ‘কাজী নজরুল ইসলামের সংগীত ভাবনা’ গ্রন্থটিতে স্থান পেয়েছে তাঁর গানের ভাবদর্শন স্বাদেশিকতা,রাগ-রাগিণীর ব্যবহার,‘বিদ্রোহী’ কবিতার আবশ্যকতা ও গান। তা ছাড়া রাগ সংগীতের ক্রমবিকাশ; রাগ সংগীতে বাংলা ভাষার ব্যবহার নিয়েও পর্যালোচনা করা হয়েছে। গ্রন্থটি মূলত গবেষক বিভিন্ন সময়ে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সেমিনারে তাঁর প্রদত্ত ও দেশ-বিদেশে রিভিউ জার্নালে প্রকাশিত প্রবন্ধগুসম্ভার দিয়ে সাজানো। বইটিতেও আরও একটি বিশেষ সংযোজন- ‘Nazrul Songs: The Novelty it brought in Music’ এবং London-এর ‘SOAS University’-তে প্রদত্ত প্রবন্ধ। আরও বিশেষ সংযোজন— কাজী নজরুলের সান্নিধ্যধন্য শিল্পী,সুরকারদের জীবনী ও সাক্ষাৎকার,যা কবি নজরুল ইনস্টিটিউট থেকে সংগৃহীত। গ্রন্থটি মূলত গবেষণাধর্মী ও জীবনীসমৃদ্ধ। বর্তমান বিশ্বের বাঙালি নজরুলপ্রেমিকদের মনের খোরাক এবং ছাত্রছাত্রীদের জন্য পাঠ্য হিসেবে কাজে আসবে।

Original price was: 550.00৳ .Current price is: 442.00৳ .

20%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top