নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

কাঁদো নদী কাঁদো

কাঁদো নদী কাঁদো’র কাহিনি গড়ে উঠেছে বাকাল নদী ও কুমুরডাঙ্গাকে কেন্দ্র করে। তবারক ভুইঞা নামে এক স্টিমারযাত্রীর মুখে বিবৃত কুমুরডাঙ্গার ছোট হাকিম মুহাম্মদ মুস্তফার জীবনালেখ্য ও অন্তর্জীবনের ইতিকথা এর

বিষয়বস্তু। প্রকৃতপক্ষে তা মুহাম্মদ মুস্তফারই অবচেতন মনের বিবৃতি।

একদিকে নিয়তিতাড়িত মুহাম্মদ মুস্তফার করুণ জীবনোপাখ্যান, অপরদিকে শুকিয়ে যাওয়া বাকাল নদীর প্রভাবতাড়িত কুমুরডাঙ্গার মানুষের ব্যতিব্যস্ত জীবনচিত্র জীবন ও নিসর্গ, বাস্তব ও পরাবাস্তব, মানবচৈতন্য ও অবচেতনা, বিশ্বাস ও সংস্কার সবকিছু মিলে অস্তিত্ববাদ ও নিয়তিবাদের সমন্বয়ে এক অভিনব ও জটিল শৈল্পিক নৈপুণ্য ‘কাঁদো নদী কাঁদো’।

উপন্যাসে মুহাম্মদ মুস্তফা,

তবারক ভুইঞা, খোদেজা, সকিনা, ছলিম, কফিলউদ্দিন, মোছলেহউদ্দিন, বদর

শেখ, খেদমতুল্লা, কালু মিয়া ইত্যাদি চরিত্রের নামে গ্রামীণ ও কুমুরডাঙ্গার শাহরিক পরিবেশ বর্ণনা করা হয়েছে।

Original price was: 300.00৳ .Current price is: 195.00৳ .

35%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top