Sale!

কর্পূরের রোজনামচা

প্রকাশনী :
পৃষ্ঠা : 64
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2012
ভাষা : bangla

০৭.১২.২০১১ ॥ মঙ্গলবার আগামীকাল আমার কেমো অষ্টম। আর বাকি থাকবে আটটি। দুর্গম গিরি কান্তার মরু, মনে হচ্ছিল প্রথমে; এখন মনে হয় কিছুটা সহনীয় হয়ে গেছে। আজ ২০১০ সালের দ্বাদশ মাস এর সপ্তম দিন, আমি লিখতে শুরু করলাম, আমার বন্ধু শারমিনী আব্বাসীর প্রেরণায় নাকি বলব প্ররোচনায়! ফলেই বৃক্ষের পরিচয়। মনটা এখন যেন অনেক ধাতস্থ। জীবন স্থবিরতা থেকে বেরিয়ে এসেছে। আমার লেখার হাত খুবই খারাপ, যেটা আমার অনেক দুর্বলতার একটি। কয়েক মাস আগে মনে হয়েছিল কিছু লিখি, যা নিয়ে ভাবি, যা মনকে নাড়া দেয় ভাল বা খারাপ, তাই নিয়ে লিখি। শারমিনীকে বলতেই উৎসাহিত হয়ে পড়ল, হ্যাঁ শেগুফতা, লেখো লেখো, এটা একটা খুব ভাল কাজ হবে, এই সময়টার একটা উপযুক্ত ব্যবহার হবে, তুমি লেখো। লেখার খাতাটা ওরই দেওয়া।

Original price was: 100.00৳ .Current price is: 85.00৳ .

15%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top