নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

কত মূল্য লইবে ইহার

প্রকাশনী :
পৃষ্ঠা : 239
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2011
ভাষা : bangla

এ বইয়ের প্রবন্ধগুলোতে যার জন্য মূল্যদানের কথাটা বলা হয়েছে সংক্ষেপে তার নাম হচ্ছে মুক্তি। মুক্তির আকাঙ্ক্ষাটা আমাদের মধ্যে আছে,তার জন্য আমরা,বাংলার মানুষেরা,মূল্যও কম দেই নি। কিন্তু মূল্যদানের কোনো শেষ নেই। আসলে মুক্তিও তো কোনো স্থির ও স্থবির বিষয় নয়। কোনো নির্দিষ্ট স্পষ্টচিহ্নিত গন্তব্য নয় যে পৌঁছে গিয়ে ঘোষণা দেওয়া যেতে পারে যে সমাপ্ত হয়ে গেছে কাজ। মুক্তির দিগন্ত প্রসারিত হতে থাকে,চাহিদা ছাড়িয়ে যায় প্রাপ্তিকে,যাত্রাটা তাই অবিরাম হওয়া চাই। তবে বাস্তব জগতে মুক্তির কতগুলো সহজগ্রাহ্য নিদর্শন আছে,যেগুলোকে বলা হয় মানবাধিকার। সেই অধিকারগুলোকে আমরা যে প্রতিষ্ঠিত করতে পারি নি,সে সত্যটা মোটেই অস্পষ্ট নয়,বরঞ্চ নিতান্ত স্কুল চেহারাতেই স্পষ্ট। প্রতিষ্ঠার সংগ্রামটা চলছে,অব্যাহত রয়েছে মূল্যপ্রদান। মুক্তি না পাওয়ার চাইতে বরং মুক্তির জন্য আকাঙ্ক্ষা ও চেষ্টাটাই অধিক মূল্যবান।

Original price was: 300.00৳ .Current price is: 247.00৳ .

18%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top