
ওয়ায়েস করনী ও তাউস ইবনে কায়সান রহ. জীবন ও ঘটনা
অবতরণিকা إِنَّ الْحَمْدَ للهِ نَحْمَدُهُ وَنَسْتَعِيْنُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُوْرِ أَنْفُسِنَا، وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللهُ فَلا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلِ اللَّهُ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لا إلهَ إلا اللهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ নিশ্চয় সব প্রশংসা আল্লাহর জন্য; আমরা তাঁর প্রশংসা করি,তাঁর সাহায্য প্রার্থনা করি এবং তাঁর কাছে ক্ষমা চাই; আর আমাদের নফসের জন্য ক্ষতিকর এমন সব মন্দপ্রবৃত্তি এবং আমাদের সবধরনের মন্দ আমল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন,কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না; আর তিনি যাকে পথহারা করেন,কেউ তাকে পথ দেখাতে পারবে না। আর আমি সাক্ষ্য দিচ্ছি,আল্লাহ ছাড়া কোনও উপাস্য নেই। তিনি একক। তাঁর কোনও অংশীদার নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি,মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসুল। যে গ্রন্থটি আপনাদের নবীজীর দুআয় ধন্য,মায়ের সেবায় অন্তঃপ্রাণ ওয়ায়েস কারনী রহ. নামে রয়েছে,এটার রচনা-কাজ সম্পন্ন হওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এরপর ওইসব উলামায়ে কেরাম,শিক্ষকমণ্ডলি ও মুবাল্লিগদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি,যাঁরা আমাকে সাহাবা ও তাবেয়ীনে কেরামের জীবনী অধ্যয়ন করতে বিশেষভাবে উৎসাহ যুগিয়েছেন। এ-কথা স্বীকার করতে দ্বিধা নেই—আধুনিক মুসলমানদের সাথে ইসলামের প্রথম যুগের মুসলমানদের জীবনের বিরাট ব্যবধান সৃষ্টি হয়ে গেছে। অনেকেই জানে না,অগ্রাধিকারভিত্তিতে কোনটা প্রাধান্য পাওয়ার যোগ্য। তারা সাহাবা ও তাবেয়ীদের জীবনীর তুলনায় এখন অন্যান্য স্কলার,মনীষী ও মুবাল্লিগদের জীবনী অধ্যয়নে অধিক উৎসাহী। অথচ খাইরুল কুরূনের মনীষীদের জীবনী অধ্যয়নে ইসলামের সবধরনের জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করা সম্ভব। প্রকৃতপক্ষে এই গ্রন্থ রচনার স্বপ্ন লালন থেকে নিয়ে শেষ হওয়া পর্যন্ত আমি প্রতিটি পদে আল্লাহ তাআলার সাহায্য পেয়েছি। তিনি আমার পথের সব বাধা দূর করে জোগাড় করে দিয়েছেন প্রয়োজনীয় পাথেয়। উন্মুক্ত ও সহজ করে দিয়েছেন তথ্যের অপরিহার্য ভাণ্ডার। আল্লাহ তাআলার শোকর ও অনুগ্রহ- তিনি আমাকে ভরপুর সাহায্য করেছেন। বস্তুত তাবেয়ীনে কেরামের যুগের ইতিহাস শিক্ষা ও উপদেশে টইটম্বুর। তাঁদের কীর্তিময় জীবনের মূল্যবান তথ্যসমূহ ইতিহাস,হাদীস,ফিকহ,কবিতা ও তাফসীরসহ অপরাপর শাস্ত্রীয় গ্রন্থগুলোতে ছড়িয়ে আছে। তাই সবগুলো বিষয়ে গভীর ব্যুৎপত্তি প্রয়োজন; যা অবশ্যই একটি কঠিন কাজ। আমরা জেনে থাকবো,মর্যাদাগত দিক দিয়ে সাহাবীদের পরই তাবেয়ীদের স্থান। তাঁদের এ উচ্চ মর্যাদার কথা কুরআন-সুন্নাহয়ও বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন : و الشيقُوْنَ الْأَوَّلُونَ مِنَ المُهْجِرِينَ وَالْأَنْصَارِ وَ الَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّتٍ تَجْرِى تَحْتَهَا الْأَنْهُرُ خُلِدِينَ فِيْهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ ﴿١٠٠ আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা তাদেরকে অনুসরণ করেছে সুন্দরভাবে,আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আর তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাতসমূহ,যার তলদেশে নদী প্রবাহিত,তারা সেখানে চিরস্থায়ী হবে। এটাই মহাসাফল্য।’ পবিত্র কুরআনের এ আয়াতে মুহাজির ও আনসার সাহাবীদের পরেই তাবেয়ীদের কথা বলা হয়েছে। তারা ঈমান ও আমলের ব্যাপারে যেমন সাহাবীদের অনুসারী,তেমনি কালের দিক দিয়েও তারা সাহাবীদেরই উত্তরসূরী। এ কারণেই প্রচলিত পরিভাষায় তাঁদেরকে তাবেয়ীন (পরবর্তী বা অনুসারী) বলা হয়েছে। তাবেয়ীদের মর্যাদা প্রসঙ্গে বহু হাদীস বিবৃত হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে,ইসলামী দুনিয়ায় তাবেয়ীদের বিরাট আসন ও উচ্চ মর্যাদা রয়েছে। সাহাবীদের পর তারাই হলেন এ উম্মতের সর্বোত্তম ব্যক্তি। বস্তুত তাকওয়া,দীনদারী ও আমলী যিন্দেগীর ক্ষেত্রে তাবেয়ীরা ছিলেন সাহাবীদেরই প্রতিবিম্ব। তাঁরা একদিকে যেমন সাহাবীদের কাছ থেকে পবিত্র
120.00৳ Original price was: 120.00৳ .68.00৳ Current price is: 68.00৳ .
43%
ছাড়
আপনার পছন্দের আরও বই




