Sale!

ঐতিহ্য ও সংস্কৃতি : অনুসন্ধানী প্রতিবেদন

প্রকাশনী :
পৃষ্ঠা : 208
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2024
ভাষা : বাংলা

অনুসন্ধানী প্রতিবেদনগুলোতে উঠে এসেছে ঐতিহ্য ও সংস্কৃতির শেকড়ের কথা। মহান মুক্তিযুদ্ধের দলিল-পত্র অবহেলায় নষ্ট হয়ে যাওয়া, তথ্য ও উপকরণ সংগ্রহে সীমাবদ্ধতা, প্রকল্পের পর প্রকল্প এবং মৃত্যু-এসব নানান সংকট তুলে ধরে জন-আকাঙ্ক্ষার দিকে আলোকপাত করেছেন প্রতিবেদক।

পাহাড়, সমতল ও সাগরপারের আদিবাসীদের ভাষা, অন্ত্যজ জনের ভাষা, বণিকদের আগমনে বাংলাভাষায় নতুন শব্দের আত্মীকরণ, ধর্মচর্চার ভাষাসহ ব-দ্বীপের ভাষা নিয়ে নিবিড় অনুসন্ধান করেছেন।

এ বইয়ে আরও সংকলিত হয়েছে ঢাকার সিনেমাহলের ওপর একটি সমৃদ্ধ প্রতিবেদন, মহান সূফি শেখ ফরিদ উদ্দীন গঞ্জ-এ শকর সম্পর্কে লোকজ মিথ ও ইতিহাসের অনুসন্ধান।

বড় কাটরার শিলালিপি, ঐতিহ্যবাহী কুস্তির অতীত বর্তমানসহ সবগুলো প্রতিবেদনই প্রচলিত সংবাদমাধ্যম-সুলভ বিবরণের অধিক তাৎপর্য বহন করে।

Original price was: 350.00৳ .Current price is: 275.00৳ .

21%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top