- You cannot add "কিশোর গোয়েন্দা উপন্যাস (ভূতুড়ে গুহা)" to the cart because the product is out of stock.
ঐতিহাসিক মসজিদ এলবাম
হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রা.) রাসূলুল্লাহ্ (সা.) থেকে বর্ণনা করেছেন : আল্লাহ্র এবাদতের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত পৃথিবীর সকল মসজিদ উজ্জল তারকার ন্যয় আলো ছড়ায়। যে আলোয় আকাশ আলোকিত হয়ে উঠে। ঠিক যেমন তারকারাজী পৃথিবীকে আলোকিত করে (বুখারী-আবু দাউদ)
পবিত্র কোরআন মসজিদের অস্তিত্বকে পৃথিবী ও তাবৎ সৃষ্টি জগতের স্থিতিশীলতার উপায় বা মাধ্যম হিসেবে আখ্যায়িত করেছে। এবং কিভাবে আল্লাহ্ পাক মসজিদ প্রতিষ্ঠার মাধ্যমে সৃষ্টিকে স্থিতিশীল রেখেছেন। তার উল্লেখ পূর্বক পবিত্র কোরআনের বাইশ স্থানে মসজিদ ও মাসাজিদ শব্দটির উল্লেখ করেছে। সেই সাথে পবিত্র কোরআনের আরো সতের স্থানে “বাইতুল-হারাম” ও এক স্থানে “বুয়ূত” মোট আঠার স্থানে মসজিদুল-হারামের কথা গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। মহানবী (সা.)-এর পবিত্র স্মৃতিবিজড়িত মসজিদসহ, মুসলিম বিশ্বের ঐতিহাসিক মসজিদ সমূহের নির্মাণ ইতিহাস ও ছবি সম্বলিত ‘ঐতিহাসিক মসজিদ এলবাম’ যদি বাংলা ভাষাভাষী পাঠক-পাঠিকা ইসলামি ইতিহাসের এই গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে তাদের আগ্রহ সৃষ্টি করে ও জ্ঞান বৃদ্ধিতে সামান্যও সহায়কের ভূমিকা পালন করে, তবেই আমার এ শ্রম সার্থক হয়েছে বলে মনে করবো। তাঁর অতি নগণ্য এক উম্মত হিসেবে আমার এ শ্রমসাধ্য প্রয়াসের বিনিময়ে কাল-কেয়ামতে আমি ও আমার পিতা-মাতা আল্লাহ্ পাকের ক্ষমা ও রহমতের প্রত্যাশী, আমীন।
600.00৳ Original price was: 600.00৳ .405.00৳ Current price is: 405.00৳ .
33%
ছাড়
আপনার পছন্দের আরও বই
