
এরচেয়েও বেশিকিছু, অতঃপর….
“আমি দাঁড়িয়ে আছি আমার কেবিনে জানালার সামনে, হাতে ধুমায়িত কফির মগ। জানালার কাঁচ ভেদ করে আমার দৃষ্টি নিবন্ধ সামনের ঐ শহুরে দালানগুলোয়, যেখানে বাস করে আমার মত আরে হাজার হাজার মানুষ, আর প্রত্যেকের পেছনে নিয়মিত রচিত হয় আরেকটা গল্প।
না, আর দশটা গল্পের মত আমার ভাবনায় কোন ছেদ পরেনি, পরবেও না। কারণ আগামী আধঘন্টা আমি কাউকে আমার কেবিনে আসতে বারণ করছি। তাছাড়া আমার আদেশ অমান্য করবে, এমন কেউ নেই, যে ছিল, সে বিদেশে আছে আপাতত। আমি ধুমায়িত কফি পান করে যাচ্ছি ছোট ছোট চুমুকে, আজ কফিতে গুধু ক্যাফেইন না, মনে হচ্ছে আমার জীবনের কাহিনীর সব মোড়গুলো চুবানো আছে।
আমার চোখে এক এক করে সব ভেসে উঠছে। ঢাকায় বড় হওয়া মেয়ে আমি, মোটামুটি সচ্ছল পরিবারের মেঝ মেয়ে। অভাব আগে যেমন দেখিনি, তেমন আজও দেখিনি, তবে সেটা শুধুই আর্থিক অভাব।”
260.00৳ Original price was: 260.00৳ .221.00৳ Current price is: 221.00৳ .
15%
ছাড়
আপনার পছন্দের আরও বই



