
একাত্তর মুক্তিযোদ্বার মা
“একাত্তর মুক্তিযোদ্বার মা” বইয়ের সংক্ষিপ্ত কথা: ‘মা’ এবং ‘মাতৃভূমি’ সমার্থক। পৃথিবীর সব যুদ্ধের মতো আমাদের এই ৫৬০০০ বর্গমাইলের ভূ-খণ্ডে জননীরূপী শৃঙ্খলিত পরাধীন জন্মভূমিকে মুক্ত করার লক্ষ্যে জীবনবাজি রেখে একাত্তরে মহান মুক্তির সংগ্রাম-জনযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন অগণিত গণযোদ্ধা। সাধারণ-অতিসাধারণ ‘মা জননী’ একাত্তরের সে আগুনঝরা দিনে ‘জননী সাহসিকা’ হয়ে সন্তানকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আদেশ দিয়েছেন,অনুপ্রেরণা দিয়েছেন। শুধুমাত্র সন্তানের জেদ আর প্রতিজ্ঞার কাছে হেরে গিয়েই মা সন্তানকে মুক্তিযুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছেন,প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। সরাসরি যুদ্ধে যায়নি বলে সন্তানকে বলেছেন,“আমি তোকে জন্ম দিয়েছি শুধুমাত্র আমার প্রয়োজনেই নয়,দেশের প্রয়োজনে-দশের প্রয়োজনে।” সময়ের প্রয়োজনে পাকিস্তানি শাসকদের অন্যায়ের প্রতিবাদ জানাতে,স্বজন হত্যার প্রতিশোধ নিতে,স্বেচ্ছায় চোখের পানি আড়াল করে বুকে কান্না চেপে নিজ সন্তানকে হাসিমুখে বিদায় দিয়েছেন মুক্তিযুদ্ধের অনিশ্চিত যাত্রায়।
550.00৳ Original price was: 550.00৳ .442.00৳ Current price is: 442.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই





