নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

একাত্তরের স্মৃতিচারণ

প্রকাশনী :
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2021

মুক্তিযুদ্ধের ওপর কতিপয় ব্যতিক্রম ছাড়া,ভেতর-তাড়না থেকে খুব একটা লেখালেখি হয়েছে বলে মনে হয় না– না স্মৃতিচারণায়,না সৃজনকর্মে,না ইতিহাসের ক্ষেত্রে। এ ভারি লজ্জা ও পরিতাপের কথা– মুক্তিযুদ্ধটা যেন বা অগ্নিঝরা এক রঙিন ফানুস– নিশিনীলিমায় আলো ছড়িয়ে যা হারিয়ে গেছে। এই যে মুক্তিযুদ্ধ নিয়ে কিছু লেখা হচ্ছে না-নির্মম এই অভিযোগটা কারো কারো বিবেকে ঘা দিয়ে থাকবে হয়তো,তাই কেউ কেউ কলম হাতে এগিয়ে আসছেন,লিখছেন দু’ছত্র। মণিমুক্তো পাচ্ছি নে বলবো না,তবে অহংপূর্বিকার দৌরাত্ম্যও বড় কম নয়। গল্প-উপন্যাসের জগটা এমনিতেই হ্রস্ব-আলোচ্য বিষয়ে হ্রস্বতর এবং কোনো কোনো ক্ষেত্রে বুড়ি-ছোঁয়া মাত্র। ব্যক্ষমান ‘একাত্তরের স্মৃতিচারণ’ বস্তুতপক্ষে ওপরের কোনো এলাকাতেই পড়ে না-এটা এক রকম জোর করে লেখানো। না,অস্ত্রের মুখে নয়,-‘কখনো সাহিত্য করিনি,কাজেই মুক্তিযুদ্ধের ওপর কিছু লেখা শ্বেতকাক বই আর কিছু নয়’-এই ডাহা মিথ্যেকে দিনের পর দিন আঘাত হেনে,আত্মবিশ্বাসের গোড়ায় জলসিঞ্চন করে,কলম ধরিয়ে,লিখিয়ে তবে গিয়ে বাঘের আড়ি-র ক্ষান্তি,-দীর্ঘ তিন বছর [১৯৮৮-৯০] মদীয় পত্রিকায় যা কিস্তিবন্দি হয়ে আহমেদ রেজার জয় ঘোষণা করছে।

Original price was: 450.00৳ .Current price is: 372.00৳ .

17%
ছাড়

আপনার পছন্দের আরও বই

Scroll to Top