একজন ঈশ্বরের গল্প
যায়গাটা খুব স্যাঁতসেঁতে আর নোংরা। নিশ্চয়ই দুর্গন্ধ আসার কথা।
অথচ আমি কোনো গন্ধ টের পাচ্ছি না। কিছুক্ষণ আগে দুজন লোক আমাকে নির্দয়ভাবে এখানে ছুঁড়ে ফেলেছে। আমি অবশ্য ব্যথা পাইনি। হঠাৎ করে শরীরের যাবতীয় ব্যথাবোধ বিলুপ্ত হয়ে গেছে।
চারপাশে গাঢ় অন্ধকারে ঢাকা। এতটা অন্ধকারে মানুষ দেখতে পায় না। আমার জাইগোট তৈরির পরে পেসমেকার যখন হৃদপিণ্ডের সুইচ দুম করে অন করে দিলো, সেদিনই প্রথম এরকম গাঢ় অন্ধকার দেখেছিলাম। তারপর আর দেখা হয়নি। আমি বরাবরই অন্ধকার ভয় পাই। সেদিন অবশ্য গাঢ় অন্ধকারেও আরামদায়ক একটা উষ্ণতা ছিল। মা প্রায়ই তার পেটে হাত রাখত আর আমি ভালোবাসার স্পর্শে আরামে ঘুমিয়ে পড়তাম। অথচ এখন আমার চারপাশে বরফের মতো শীতলতা।
ওরা কিছু একটা দিয়ে আমায় শক্ত করে পেঁচিয়ে রেখেছে।
জিনিসটা আমার গায়ের সাথে আঠার মতো লাগানো। আমি একটুও নড়তে পারছি না। এমন না যে আমি পালিয়ে যাচ্ছি। তারপরও আমায় পেঁচিয়ে রাখার কারণ বুঝতে পারছি না!
320.00৳ Original price was: 320.00৳ .237.00৳ Current price is: 237.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই






