উলামার মতানৈক্য ও আমাদের কর্তব্য
“নানান মুনির নানান মত যে
মানবি বল সে কার শাসন?
কয় জনার বা রাখবি মন?
এক সমাজকে মানলে করবে
আরেক সমাজ নির্বাসন,
চারদিকে শৃঙ্খল বাঁধন।
সকল পথের লক্ষ্য যিনি
চোখ পুরে নে তাঁর আলোক
বিধির বিধান সত্য হোক।।”
‘মনেরে আজি কহ যে,
ভাল-মন্দ যাহাই আসুক, সত্যরে লহ সহজে।’
©️Abdul Hamid Al-Faizi Al-Madani
📘 উলামার মতানৈক্য ও আমাদের কর্তব্য।
“উলামার মতানৈক্য ও আমাদের কর্তব্য” ফযীলাতুশ শায়খ মুহাম্মাদ বিন সালেহ আল-উষাইমীন (রহ:) এর একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বই। এটি অনুবাদ করেছেন শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী।
বইটিতে ইসলামী আলেমদের মতবিরোধের প্রকৃতি, সীমা ও সাধারণ মুসলমানদের করণীয় সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। লেখক বুঝিয়েছেন যে ইজতিহাদি বিষয়ে মতানৈক্য স্বাভাবিক, তবে তা যেন দলাদলি বা বিভাজনের কারণ না হয়। বইটি পাঠকের মাঝে সহনশীলতা, ঐক্যের চেতনা এবং আলেমদের প্রতি সম্মান গড়ে তুলতে সাহায্য করে। সহজ ভাষায় লেখা এই বইটি আজকের বিভক্ত মুসলিম সমাজের জন্য সময়োপযোগী দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
বইটি শীঘ্রই Wahidiya Islamia Library – المكتبة الواحدية الإسلامية থেকে প্রকাশিত হয়ে পাঠকের হাতে শোভা পাবে। ইংশা আল্লাহ।
40.00৳ Original price was: 40.00৳ .32.00৳ Current price is: 32.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই






