নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

উপন্যাস প্যাকেজ (ওয়াফি পাবলিকেশন)

কভার : পেপার ব্যাক

মেঘলা মেয়ে

ছোটবেলা থেকেই দাদা-দাদুর আদর পায়নি আদ্রি—সে নাকি কালো পেত্তুনি! সঙ্গীরাও নাক সিটকেছে তাকে নিয়ে। অবুঝ আদ্রির আবদার রাখতে গিয়ে ছোটবেলাতেই একটি দুর্ঘটনায় বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এজন্য মা-ও তাকে অপয়া বলে। বড় হলে স্বামী আর শাশুড়ির কাছেও পেয়েছে এরচেয়ে জঘন্য কিছু। ছেলেবেলার রাজকুমারটিও জীবনে জুটেনি। হায়! কত কষ্ট! ভেতরটা মোচড় দিয়ে ওঠে! কেন তার জীবনে এতটা কষ্ট! কী পাপ করেছিলো সে? সে কি জীবনে কিছুই পাবে না? সৃষ্টিকর্তার কী রহস্য লুকিয়ে আছে এতে? শেষমেশ কী হবে…

উত্তরসূরি

উত্তরসূরি। আধুনিক শিক্ষিত যুবক আনাস উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। ‘নলেজ’ আর ‘স্কলার’ শব্দগুলো শোনামাত্র তার মানসপটে ভেসে ওঠে পাশ্চাত্য সভ্যতার জ্ঞানার্জনের ধারা। কেননা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনে জ্ঞানী-গুণী বলতে সে শুধু পাশ্চাত্যের জ্ঞানীদের চিনেছে।তাকে যদি বলা হয়, দশজন জ্ঞানী ব্যক্তির নাম লেখো। সে কখনো সেই তালিকায় ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম গাজালী, ইমাম ইবনে তাইমিয়াকে রাখবে না। কারণ, তাঁদের সাথে তার ‘পরিচয়’ নেই। এমন না যে, সে অজ্ঞেয়বাদী বা নাস্তিক। আনাস চরিত্রটি আমাদের আশেপাশের আট-দশজন আধুনিক শিক্ষায় শিক্ষিত তরুণের প্রতিনিধি।উপন্যাসের সেই আনাস কোনো এক কারণে একে একে পরিচিত হতে থাকে মুসলিম সভ্যতার লিজেন্ডদের সাথে। এমন এক ইতিহাসের সাথে পরিচয় হয়, যে ইতিহাস এতদিন তার কাছে চেপে রাখা হয়েছিল। আনাস সেইসব ইতিহাস জেনে অবাক হতে থাকে। সে দেখে, নবীজি (সা.) যাদেরকে তাঁর ‘উত্তরসূরি’ বলেছেন, তারা সেই উত্তরসূরি হওয়াকে টেকেন ফর গ্রান্টেড হিশেবে নেননি। দিন-রাত মাথার ঘাম পায়ে ফেলেছেন৷ অজস্র রাত নির্ঘুম কাটিয়েছেন। রচনা করেছেন এমন এক ইতিহাস, যা কখনো ভোলার নয়।চলুন, আনাসের হাত ধরে আমরাও সেই লিজেন্ডদের সাথে পরিচিত হই।

Original price was: 620.00৳ .Current price is: 450.00৳ .

27%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top