
উপন্যাসের যত বিষয়
ট্রিনিটির ফেলো উইলিয়াম জর্জ ক্লার্ক-এর নামের সঙ্গে এই বক্তৃতা সম্পর্কিত। তাঁর নামেই আমরা এখানে সমবেত হয়েছি; এবং তাঁর মাধ্যমেই আমরা আমাদের বিষয়বস্তুর দিকে এগোবো। আমার ধারণা,ক্লার্ক ছিলেন একজন ইয়র্কশায়ারম্যান। তাঁর জন্ম ১৮২১ খ্রিষ্টাব্দে। স্কুল জীবন কাটিয়েছেন সেডবার্গ ও শ্রুসব্যারিতে। ১৮৪০ খ্রিষ্টাব্দে আন্ডারগ্র্যাজুয়েট হিসেবে তিনি ট্রিনিটিতে আসেন। চার বছর পর এর ফেলো হন। প্রায় ত্রিশ বছর এখানে কাটিয়েছেন কলেজটিকে নিজের বাড়ি মনে করে। স্বাস্থ্য একেবারে ভেঙে পড়লে,মৃত্যুর অল্প কিছুকাল আগে তিনি এই কলেজ ছাড়েন। শেকস্পীয়র বিশেষজ্ঞ হিসেবেই তিনি সবচেয়ে বেশি পরিচিত। এর বাইরে অন্য বিষয়ে তিনি যে দু’টি বই লিখেছেন সে দু’টির কথা অবশ্যই এখানে উল্লেখ করা জরুরি। যৌবনে তিনি স্পেনে গিয়েছিলেন বেড়াতে।
200.00৳ Original price was: 200.00৳ .178.00৳ Current price is: 178.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই
