Sale!

উনিশ শতকে পূর্ববঙ্গ সংবাদ-সাময়িকপত্রের সঙ্গে রোমান্স

প্রকাশনী :
পৃষ্ঠা : 336
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2018
ভাষা : bangla

আমি যখন কলেজের ছাত্র তখন বিনয় ঘোষের সংবাদ-সাময়িকপত্রে সমাজচিত্রের প্রকাশনা শুরু হয়। আমার বাবা বইটি কিনে এনেছিলেন, নিজে পড়ার জন্য। আমিও তখন বইটি নেড়ে চেড়ে দেখি। ঐ বইয়ের মর্ম বোঝার বয়স তখন আমার ছিল না। তবে, কয়েক বছরের মধ্যে বিনয় ঘোষের অন্যান্য বইগুলি পড়ে ফেলি। অধিকাংশই আমার বাবা খুঁজে খুঁজে কিনে আনতেন। এভাবে, কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি বিনয় ঘোষের ভক্ত হয়ে পড়ি। এর প্রধান কারণ বোধ হয় তাঁর দেখার ও বলার ভঙ্গি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পর যখন সামাজিক ইতিহাস নিয়ে গবেষণার কথা ভাবছি তখন অধ্যাপক আবদুর রাজ্জাক আমাকে বারবার ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সংবাদপত্রে সেকালের কথা দেখার কথা বলেন। সামাজিক ইতিহাসের দলিল হিসেবে তিনি ব্রজেন্দ্রনাথের দু’খণ্ডের গ্রন্থটিকে গুরুত্ব দিতেন। এর মধ্যে একটি ঘটনা ঘটল। বিশ্ববিদ্যালয়ের শেষ পরীক্ষা হয়ে গেছে। আমি তখন দৈনিক বাংলা/বিচিত্রায় চাকরি করি। কিন্তু, নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের যাওয়ার অভ্যাসটা রয়ে গেছে। নিচতলায় রেফারেন্স রুমে যাওয়ার সময় দেখি বারান্দার কোনে একটি আলমারি পড়ে আছে।

Original price was: 500.00৳ .Current price is: 385.00৳ .

23%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top