
উত্তরাধিকারের অনিবার্য প্রশ্ন
“উত্তরাধিকারের অনিবার্য প্রশ্ন” বইয়ের সংক্ষিপ্ত কথা: উত্তরাধিকার জিনিসটা অনিবার্য,সে আমাদের সঙ্গে সঙ্গেই থাকে। কোনোটা জানা,অনেকগুলোই অজানা। কিন্তু যেভাবেই থাকুক তারা চিন্তা ও চেতনার ওপর প্রভাব ফেলে। এই বইয়ের প্রবন্ধ কয়টিতে উত্তরাধিকারের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে ব্যক্তি একজন আছেন,তিনি প্রবন্ধ-লেখক,কিন্তু এই ব্যক্তি তার সময় ও সংস্কৃতিরও প্রতিনিধি। উত্তরাধিকারটা আসলেই সমষ্টিগত,এবং মূলত সাংস্কৃতিক। একে নিয়ে যত আলোচনা করা হয় ততই ভালো। তাতে টের পাওয়া যাবে কোন উত্তরাধিকার উপকারী,কোনটা নয়। এ ধরনের বিবেচনায় মতাদর্শিক বিবেচনাটা থাকে,এখানেও আছে। প্রবন্ধগুলো পাঠককে উৎসাহিত করবে নিজের উপলব্ধির সঙ্গে লেখকের উপলব্ধিকে মিলিয়ে দেখতে। এদের মূল্য সেখানেই নিহিত।
350.00৳ Original price was: 350.00৳ .286.00৳ Current price is: 286.00৳ .
18%
ছাড়
আপনার পছন্দের আরও বই