উইথ আ মাইন্ড টু কিল (জেমস বন্ড ৩)
আজ এম-কে চিরদিনের ন্যায় বিদায় জানানোর দিন। কবরের পাশে সবাই দাঁড়িয়ে থাকলেও একজন মানুষের বড়োই অভাব আজ। সেই বিশ্বাসঘাতক আজ এখানে অনুপস্থিত, যার আঙুলের চাপে ট্রিগার চলেছিল। এম-কে খুনের দায়ে এখন সে শ্রীঘরে। সেই লোকটা আর কেউ নয়—জেমস বন্ড।
লোহার পর্দার ওপারে পুরোনো শত্রু রাশিয়ার সংগঠন স্মার্শের চরেরা এক ভয়ানক ফন্দি এঁটেছে। তারা ব্রিটিশ এই গুপ্তচরকে দিয়ে এমন এক চাল চালতে চায়, যার দরুন সারা দুনিয়ার ক্ষমতার দাঁড়িপাল্লাটা উল্টে যাবে। বাঘের ডেরায় পা দিল বন্ড। কার হুকুম তামিল করছে সে? মোক্ষম সময় যখন আসবে, তখন কি সে আদেশ মেনে নেবে? না কি অন্য কিছু ঘটবে?
চারিদিকে কেবল বিশ্বাসঘাতকতার জাল। একটা পা ভুল জায়গাতে পড়লেই অবধারিত মৃত্যু। এই অভিযানে বন্ডের লড়াই কেবল শত্রুর সাথে নয়, নিজের মনের গহিন অন্ধকারের সাথেও। উত্তর না জানা প্রশ্নগুলো তাকে কুরে কুরে খাচ্ছে। আগের সেই জেমস বন্ড যে কোথায় হারিয়ে গেল, তা সে নিজেও জানে না। মানুষের পরিচয় কি তবে সময়ের সাথে সাথেই বদলে যায়?
মানুষের মন এক গহন অরণ্য। সেখানে কখন আলো আসে আর কখন অন্ধকার নামে, তা বোঝা দায়। নিজের সত্তাকে খুঁজে পাওয়ার এই লড়াই বড়োই করুণ।
580.00৳ Original price was: 580.00৳ .420.00৳ Current price is: 420.00৳ .
28%
ছাড়
আপনার পছন্দের আরও বই



