- You cannot add "দেহমনের পাপ" to the cart because the product is out of stock.
ইসলামে বায়’আত
বায়‘আত ছাড়া রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। আর রাষ্ট্রব্যবস্থা ছাড়া জনগণের শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি কোনো কিছুই সম্ভব নয়। বায়‘আত ও রাষ্ট্রব্যবস্থা ছাড়া সমাজে অন্যায়–অনাচার, যুলম–অবিচার, ফেতনা–ফাসাদ ছড়িয়ে পড়বে। বায়‘আত ছাড়া ইসলামের সর্বোচ্চ চূড়া জিহাদ–সহ শরী‘আতের নানা দণ্ডবিধি বাস্তবায়ন সম্ভব হবে না। সেকারণে মহান আল্লাহ শাসকশ্রেণির আনুগত্য করতে বলেছেন। রাসূলুল্লাহ a বায়‘আতের সর্বোচ্চ গুরুত্ব তুলে ধরে বলেন, ‘যে ব্যক্তি এমন অবস্থায় মারা যাবে যে, তার কাঁধে কোনো বায়‘আত নেই, তার মৃত্যু হবে জাহিলী মৃত্যু’ (ছহীহ মুসলিম, হা/১৭১৭০, ২১৫৬১)।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমাদের বাংলাদেশে বায়‘আত বিষয়টি এবং এ সংক্রান্ত হাদীছগুলো অপব্যাখ্যার জাঁতাকলে নিষ্পেষিত। মূলত: বায়‘আত–সহ ইসলামের প্রতিটি বিষয়ের ব্যাখ্যা সালাফে ছালেহীন থেকেই নিতে হবে আর কুরআন ও হাদীছের বক্তব্য সালাফে ছালেহীনের বুঝ অনুযায়ী ব্যাখ্যা করার মধ্যেই প্রকৃত ইসলাম নিহিত রয়েছে। এ বইটিতে সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিতে বায়‘আতের সঠিক ও নিরপেক্ষ ব্যাখ্যা তুলে ধরার প্রয়াস চালানো হয়েছে।
মহান আল্লাহ এ ক্ষুদ্র প্রয়াসটুকু কবুল করুন। আমীন!
90.00৳ Original price was: 90.00৳ .86.00৳ Current price is: 86.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই
