নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

ইসলামের ব্যাপকতা

পৃষ্ঠা : 160
কভার : পেপার ব্যাক
সংস্করণ : 2nd Edition, August 2022
ভাষা : Bangla & Arabic

বিখ্যাত দাঈ ও সংগঠক ইমাম হাসান আল বান্না বিংশ শতকের ইসলামি পুনর্জাগরণের প্রাণপুরুষ। তাঁর পুনর্জাগরণ আন্দোলনের অন্যতম দিক ছিল ইসলামের ব্যাপকতা ও পূর্ণাঙ্গতা ধারণার প্রতিষ্ঠা। তিনি ইসলামকে নিছক ধর্ম হিসেবে না দেখে একটি পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবেই দেখেছেন। তিনি বলেছেন—“ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা— যা মানবজীবনের সকল দিক ও বিভাগকে অন্তর্ভুক্ত করে। অতএব, যেমনিভাবে ইসলাম সত্য আকিদা ও বিশুদ্ধ আমল, ঠিক তেমনিভাবে ইসলাম হচ্ছে— রাষ্ট্র ও দেশ তথা শাসনব্যবস্থা ও জাতি, আখলাক ও শক্তি (power) তথা রহমত ও আদালত, সংস্কৃতি ও আইন তথা জ্ঞানবিজ্ঞান ও বিচারব্যবস্থা, পুঁজি ও সম্পদ তথা উপার্জন ও প্রাচুর্য, জিহাদ ও দাওয়াত তথা সেনাবাহিনী ও আদর্শ। ইসলামে এই উভয় দিকই সমান গুরুত্বের দাবিদার।” .ইমাম বান্নার ছাত্র ও অন্যতম ব্যাখ্যাতা ড. ইউসুফ আল কারযাভী তাঁর এই মূলনীতিকে ব্যাখ্যা করে লিখেছেন— ‘ইসলামের ব্যাপকতা’। এ বইয়ে তিনি মানবজীবনের সকল দিকে ইসলামের বিস্তৃতির বিষয়টি প্রতিষ্ঠা করেছেন। ইসলাম যে নিছক ধর্মমাত্র নয়; বরং ইসলাম মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক এককথায় সর্বব্যাপী এক জীবনবিধান। .বিশেষত ‘ইসলামের ব্যাপকতা’ বইয়ে লেখক ইসলামের রাজনৈতিক, সামরিক ও জাতীয়তার ধারণাকে ব্যাখ্যা করেছেন।

Original price was: 240.00৳ .Current price is: 180.00৳ .

25%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top