নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

ইবাদাত

বিষয় :
কভার : হার্ড কভারভাষা
ভাষা : bangla

সাতাশে মে, ২০১০ বাংলাদেশ ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত একটি স্টাডি সেশনে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম-এর ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ শফিউল আলম ভূঁইয়া “ইবাদাত” শীর্ষক একটি গবেষণাপত্র উপস্থাপন করেন। গবেষণাপত্রটির মানোন্নয়নের লক্ষ্যে মূল্যবান পরামর্শ রেখে বক্তব্য পেশ করেন : ড. মুহাম্মাদ আবদুল মা’বুদ, ড. মুহাম্মাদ মতিউল ইসলাম, ড. মুহাম্মাদ ছাইদুল হক, ড. মুহাম্মাদ সাইফুল ইসলাম, ড. মুহাম্মাদ আবদুল্লাহ, মুহাদ্দিস ইমদাদুল্লাহ এবং জনাব মুহাম্মাদ শাফী উদ্দীন। সম্মানিত গবেষক বিজ্ঞ আলোচকদের পরামর্শের ভিত্তিতে গবেষণাপত্রটিকে আরো সমৃদ্ধ করে বর্তমান রূপ দান করেন । ইবাদাত মুমিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অতএব ইবাদাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ প্রত্যেক মুমিনেরই একান্ত প্রয়োজন । আমরা আশা করি, এই গবেষণাপত্রটি ইবাদাত সম্পর্কে স্বচ্ছ ধারণা সৃষ্টিতে মূল্যবান অবদান রাখবে। আমরা আরো আশা করি, গবেষণাপত্রটি বিপুলভাবে সমাদৃত হবে। আল্লাহ রাব্বুল ‘আলামীন আমাদের সহায় হোন।

Original price was: 100.00৳ .Current price is: 80.00৳ .

20%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top