ইনসানে কামেল
লেখক : মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব
প্রকাশনী : হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ
বিষয় : আধ্যাত্মিকতা ও সুফিবাদ
কভার : পেপার ব্যাক
ভাষা : bangla
ইনসানে কামেল প্রত্যেক মানুষ তার সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত স্বভাবধর্ম তথা ফিত্রাতের উপরে জন্মগ্রহণ করে। তার মধ্যে সর্বদা তার সৃষ্টিকর্তার প্রতি আনুগত্যের প্রবণতা মওজুদ থাকে। কিন্তু শয়তানী প্ররোচনায় সে প্রায়শঃ বিপথে যায় এবং আল্লাহকে ভুলে শয়তানের গোলাম বনে যায়। আবার কখনো সে শয়তানের গোলামী ছেড়ে আল্লাহ্র আনুগত্যে ফিরে আসে। এভাবে পৃথিবীর মানুষ মুমিন ও কাফির দু’দলে বিভক্ত হয়ে যায়। কাফির-ফাসিকগণ শয়তানের তাবেদারী করে ও মুমিন-মুসলিমগণ আল্লাহ্র দাসত্ব করে। শয়তানের গোলামেরা পৃথিবীকে অশান্তির অগ্নিকুণ্ড বানায়। আর আল্লাহ্র গোলামেরা সমাজকে শান্তির কুঞ্জে পরিণত করে। প্রত্যেকের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে দেখা দেয় সম্পূর্ণ বিপরীতমুখী চিত্র। ফাসিক-মুনাফিকরা হয় দুনিয়া পূজারী আর মুমিন-মুসলিমরা হন আখেরাতের পিয়াসী।
35.00৳
আপনার পছন্দের আরও বই
No products found





