Sale!

আ ফ্লিকার ইন দ্য ডার্ক

প্রকাশনী :
বিষয় :
পৃষ্ঠা : 344
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st
ভাষা : bangla

বারো বছর বয়সেই ক্লোয়ি ডেভিসের জীবনে নেমে আসে ঘোর অমানিশা। লুইজিয়ানার ছোট্ট শহর থেকে ছয় কিশোরী পরপর নিখোঁজ। সিরিয়াল কিলার সন্দেহে গ্রীষ্মের শেষদিকে ওর বাবাকে ধরে নিয়ে গেলো পুলিশ। আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হলো মা।

বিশ বছর পর ব্যাটন রুজে ক্লোয়ি ডেভিস সাইকোলজিস্ট হিসেবে নিজের প্র্যাকটিস জাঁকিয়ে বসেছে। কয়েকদিন পরেই ভালোবাসার মানুষের সাথে হতে যাচ্ছে বিয়ে। অতীতের বিভীষিকা ভুলে আবার নতুন জীবন শুরু করতে যাচ্ছে ও। ঠিক তখনই যেন আঁধার ফুঁড়ে এক পিশাচ আবার মাথাচাড়া দিয়ে উঠলো।

স্থানীয় এক কিশোরীর লাশ পাওয়া গেলো কবরস্থানে, সাথে নিখোঁজ হলো আরেকজন। ভীতিকর সে গ্রীষ্ম ক্লোয়ির জীবনে আবার ফিরে আসছে? সাংবাদিক অ্যারন জেনসেনের ধারণা শহরে আবির্ভূত হয়েছে কোনো কপিক্যাট সিরিয়াল কিলার।

ক্লোয়ি এখন কী করবে? যা দেখছে, যা ভাবছে- সবই কি তার নিছক কল্পনা? নাকি দ্বিতীয়বারের মতো আরও একবার কোনো সিরিয়াল কিলারের মুখোশ উন্মোচন করতে হবে ওকে? আঁধারে আলোর হাতছানি দিয়ে কে ডেকে নেবে ক্লোয়ি ডেভিসকে?

Original price was: 700.00৳ .Current price is: 512.00৳ .

27%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top