
আ কিস বিফোর ডায়িং
আইরা লেভিন আইরা মারভিন লেভিন,অগাস্ট ২৭,১৯২৯ সালে ‘নিউইয়র্ক সিটির ‘ম্যানহাটন’-এ জন্মগ্রহণ করা একজন ‘আমেরিকান’ ঔপন্যাসিক,নাট্যকার ও গীতিকার। বড়ো হয়েছেন ‘ম্যানহাটন’ এবং ‘ব্রঙ্কস’ এ। লেভিন ‘নিউইয়র্ক’-এর ‘হোরেস মান স্কুল’-এ পড়াশোনা করেছেন। ১৯৪৬ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ‘দেস মইনেস’,‘আইওয়া’-তে ‘ড্রেক বিশ্ববিদ্যালয়’ এবং তারপর ‘নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়’-এ পড়াশোনা করেছেন,যেখানে তিনি দর্শন ও ইংরেজিতে ‘মেজর’ করেন। ১৯৫০ সালে তিনি স্নাতক সম্পন্ন করেন। ১৯৫৩ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত তিনি ‘আর্মি সিগন্যাল কোর’-এ চাকরি করেছেন। ঔপন্যাসিক স্টিফেন কিং আইরা লেভিনকে বর্ণনা করেছেন রহস্য উপন্যাসের ‘সুইস ঘড়ি নির্মাতা’ হিসেবে। জীবদ্দশায় লেভিন দু’বার বিয়ে করেছিলেন। প্রথমবার ‘গ্যাব্রিয়েল অরনসন’ (১৯৩৫-২০১৪) ও তারপর ‘ফিলিস সুগারম্যান’- কে (যিনি ২০০৬ সালে মারা যান) এবং তার তিন পুত্র- এডাম,জার্ড ও নিকোলাস (প্রথম পক্ষের) ও চার নাতিনাতনি রয়েছে। আইরা লেভিন-এর উপন্যাসসমূহ হলো- ‘এডগার অ্যাওয়ার্ড’ জয়ী ‘আ কিস বিফোর ডায়িং’ (১৯৫৩),‘রোজমেরিজ বেবি’ (১৯৬৭),‘দিস পারফেক্ট ডে’ (১৯৭০),‘দ্য স্টেপফোর্ড ওয়াইভস’ (১৯৭২),দ্য বয়েজ ফ্রম ব্রাজিল’ (১৯৭৬),‘স্লাইভার’ (১৯৯১) এবং ‘সন অব রোজমেরি’ (১৯৯৭)। নভেম্বর ১২,২০০৭ সালে ‘ম্যানহাটন’-এর নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে লেভিন মৃত্যুবরণ করেন।
250.00৳ Original price was: 250.00৳ .196.00৳ Current price is: 196.00৳ .
22%
ছাড়
আপনার পছন্দের আরও বই


