নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

আহ্‌কামুল হাদীস

প্রকাশনী :
পৃষ্ঠা : 656
কভার : হার্ড কভার
সংস্করণ : ৯ম মুদ্রণ, ২০২৩
ভাষা : bangla

কিতাবটিতে পবিত্রতা, নামায, যাকাত, হজ্জ, বিবাহ, তালাক ও রোযা মোট সাতটি অধ্যায় ধারাবহিকভাবে আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে সুনান হিসেবে আবু দাউদ প্রথম খণ্ডকে ভিত্তি করে গ্রন্থটি বিন্যস্ত হয়েছে। আর প্রতিটি অনুচ্ছেদের শুরুতে আবু দাউদের মূল কিতাব অনুসারে পৃষ্ঠা নম্বর দেয়া হয়েছে। তাছাড়া পাঠকদের, বিশেষত গবেষকদের সুবিধার্থে প্রতিটি হাদীসের শেষে সাধ্যানুযায়ী সিহাহ সিত্তাহ গ্রন্থের (ভারতীয় সংস্করণ অনুযায়ী) অনুচ্ছেদ, খন্ড ও পৃষ্ঠার বরাতও দেয়া হয়েছে। সংশ্লিষ্ট হাদীসটি উল্লিখিত গ্রন্থসমূহে হুবহু অথবা শাব্দিক বা রাবীর পার্থক্য সহকারে, সংক্ষেপে, দীর্ঘ-আকারে অথবা আংশিকভাবে সংকলিত হয়েছে। অতঃপর উল্লিখিত হাদীসের আলোকে প্রাপ্ত মাসআলার ব্যাপারে বিভিন্ন মাযহাবের মতামত সূত্র ও দলীল সহকারে স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে। আর অধিকাংশ হাদীসের বঙ্গানুবাদের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. আ. ফ. ম. আবুবকর সিদ্দীক কর্তৃক অনূদিত এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত আবু দাউদ হাদীস গ্রন্থের সহায়তা নেয়া হয়েছে।

Original price was: 320.00৳ .Current price is: 273.00৳ .

15%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top