নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

আল কুরআনের ভাষা এবং আল-কুরআনের শব্দসমূহ (প্যাকেজ)

পৃষ্ঠা : 972
কভার : হার্ড কভারLoadi

প্যাকেজটিতে যা যা থাকছে :

আল কুরআনের ভাষা (হার্ড কভার)

আরবী ভাষা কেন শিখবো?

—আল্লাহ্‌ তাআলা আরবী ভাষাকে ইসলামের ভাষা হিসেবে মনোনীত করেছেন। এভাবে কুরআন, হাদীস, ইসলামে ইলমের প্রতিটি শাখা আরবী ভাষায়। কুরআন এই বিষয়টিকে আরও বদ্ধমূল করেছে: ‘নিশ্চয়ই আমি কুরআন নাযিল করেছি আরবী ভাষায়, যেন তোমরা বুঝতে পারো।’ [সূরা ১২: ২]

—কুরআন আরবীতে নাযিল হয়েছে। কাজেই এই ভাষা শেখার দ্বারা আপনার সাথে কুরআনের সম্পর্ক হবে আরও নিবিড় এবং এর অর্থ-মর্ম বোঝার দ্বার উন্মোচিত হবে বৃহৎ পরিসরে। যখন ব্যক্তি প্রতিটি শব্দের অর্থ বুঝতে সক্ষম হয়, তখন কুরআনের সাথে তার সম্পর্ক গড়ে উঠে। শুধু পড়ার ক্ষেত্রেই নয়, কুরআন হিফয করাও অনেক সহজ হয়ে যায়। আপনি যখন সরাসরি কুরআন বুঝতে শুরু করবেন, আপনার সালাত, কিয়াম, দুয়া আর আগের মতো থাকবে না। এক প্রকার আত্মীক প্রশান্তি অনুভব করবেন। মন বসাতে পারবেন খুব সহজেই।

কুরআনিক আরবী শিক্ষার মানসে সংকলিত “আল-কুরআনের ভাষা” বইটির রচনা একটি সমন্বিত প্রয়াস, যা গড়ে উঠেছে অনেকগুলো বইয়ের সমন্বয়ে। এর মধ্যে বিশেষ করে ডঃ ভি. আব্দুর রহীম এর মদীনা বুক সিরিজ, দারুস সালামের Learning Arabic Language of The Quran , করাচীর আল বুশরা পাবলিকেশন্সের Lissan-ul-Quran এবং ডঃ ফজলুর রহমান সারের “আরবী ব্যাকরণ” উল্লেখযোগ্য।

বইটির কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো:

– বর্ণ থেকে শুরু।

– তত্ত্বের সহজ ও পর্যায়ক্রমিক উপাস্থপন।

– প্রতিটি অধ্যায়ের সাথে কুরআনের উদাহরণ।

– তত্ত্বের ডায়াগ্রামাটিক উপস্থাপন

– মদীনা বুক সিরিজের সহায়ক গ্রন্থ হিসেবে উপযুক্ত।

– প্রতিটি কনসেপ্টের সাথে অনুশীলনী

– নিজে নিজে শেখার উপযোগী

আল-কুরআনের শব্দসমূহ

কুরআন বোঝার নিমিত্তে আমরা অনেক কোর্স করি বা অনেক বই পড়ি। কিন্তু দেখা যায় যে অনেক সময়ই আমাদের মূল উদ্দেশ্য অর্থাৎ পড়া বা শোনার সময় কুরআন বুঝতে পারা যোগ্যতা অর্জন হয় না। এর একটা অন্যতম বড় কারণ হল কুরআনের শব্দার্থ ভালোভাবে মুখস্ত না থাকা। সুতরাং কুরআনের শব্দার্থ মুখস্ত করতে হবে, এর কোনো বিকল্প নাই। কিন্তু হাজার শব্দ মুখস্ত করা যত কঠিন তার চেয়েও বেছি কঠিন শব্দগুলো মনে রাখা।

আসলে শব্দ মুখস্ত করে মনে রাখার চেয়ে তা কোন একটি বাক্যে ব্যবহার করে মনে রাখলে বেশি মনে থাকে; সব ভাষার ক্ষেত্রেই এটা প্রযোজ্য। যে শব্দটা আমরা স্মৃতিতে ধরে রাখতে চাই তার একটা ঠিকানা দেওয়া আছে, আর হল বাক্য। মন থেকে শব্দটি মাঝে মাঝে হারিয়ে গেলেও বাক্যের কারণে আবার ফিরে আসে। এছাড়া আরও একটি ভাল উপায় হল সমার্থক আর বিপরীতার্থক শব্দসমূহ মুখস্ত রাখা। এতে সহজেই নতুন শব্দ মুখস্ত করা যায়। ফলত অল্প সময়ে শব্দ ভান্ডারটি বেশ বড় আকার ধারণ করে।

আপনারা যারা আরবী ভাষা নিয়ে কিছু পড়াশুনা করেছেন তারা খেয়াল করে থাকবেন যে, আরবী শব্দের একটি উল্লেখযোগ্য ব্যাপার হল কাছাকাছি উচ্চারিত শব্দের অধিক ব্যবহার। এটা অবশ্য সব ভাষায়ই আছে। কাছাকাছি উচ্চারিত শব্দ গুলো মুখস্ত করা শব্দের অর্থ নিয়ে সন্দেহ তৈরি করে। এই সন্দেহ কাটানোর একটি ভালো সমাধান হল একই ধরণের শব্দগুলোকে একসাথে পাশাপাশি রেখে মুখস্ত করা।

উপরোক্ত সমস্যা সমাধানের কথা মাথায় রেখেই রচনা করা হয়েছে كَلِمَاتٌ القٌرآن আল-কুরআনের শব্দসমূহ বইটি। আমরা আশা করছি ভালো কোনো  ব্যাকরণের বই থেকে বাক্যগঠনের নিয়ম শিখে কিংবা নাহিদ হাসান ভাইয়ের ‘আল কুরআনের ভাষা’ থেকে শিখে এই বই অধ্যায়ন করলে আপনারা অতি দ্রুত আরবীতে কুরআন বুঝতে পারবেন ইন শা আল্লাহ।

প্যাকেজটি অর্ডার করলে সাথে থাকছে আরবি ভাষা অভিযান (কেন শিখবেন, কীভাবে শিখবেন) প্যাপারবেক বইটি হাদিয়া

Original price was: 1,100.00৳ .Current price is: 805.00৳ .

27%
ছাড়

আপনার পছন্দের আরও বই

Scroll to Top