নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 

আল ইরতিফাকাত (ইমাম শাহ ওয়ালীউল্লাহর আর্থসামাজিক বিকাশ তত্ত্ব)

পৃষ্ঠা : 48
কভার : পেপার ব্যাক
সংস্করণ : 1st Published 2025
ভাষা : বাংলা

আল ইরতিফাকাত নিয়ে ড. আব্দুল আজিম ইসলাহীর এ রচনাটি মূলত একটি প্রবন্ধ। কিন্তু রচনার মান ও ভাষার বিচারে এটি একটি স্বতন্ত্র গ্রন্থ হওয়ার দাবিদার। “আল ইরতিফাকাত” মূলত ইমাম শাহ ওয়ালীউল্লাহ দেহলভীর একটি যুগান্তরী তত্ত্ব। ইবনে খালদুনের ইলমুল উমরানের পর তিনি ‘ইরতিফাকাত’ তত্ত্বের মাধ্যমে আর্থ—সামাজিক বিকাশে ইসলামী সভ্যতার দৃষ্টিকোণ, একটি সুষম আর্থ সামাজিক বিকাশের পন্থা, অর্থনৈতিক ভিত্তি নির্মাণে একটি সমাজের পদ্ধতিগত মূলনীতি অসাধারণভাবে হাজির করেছেন। পাশাপাশি, আল ফারাবীর মাদিনাতুল ফাদিলার চিন্তাকে সম্পূর্ণরূপে প্রয়োগ করে, তৎকালীন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়াবলিকে সামনে রেখে বিশ্বব্যবস্থার রূপরেখা হাজির করেছেন।

গুরুত্বপূর্ণ এ পরিভাষা নিয়ে ড. ইসলাহী এ রিসালাটি রচনা করেছেন, যেখানে যুগের ভাষায় এ তত্ত্বটি হাজির করার পাশাপাশি, বর্তমান সময়ে এটির প্রয়োগের পন্থা নির্দেশ করেছেন। বইটি অনুবাদ করেছেন, তরুণ চিন্তক ও অনুবাদক সায়েম মুহাইমিন। কলেবরে ছোট হলেও এ গ্রন্থটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ তত্ত্বের পাশাপাশি, ইমাম শাহ ওয়ালীউল্লাহর জীবন ও চিন্তাদর্শন সম্বন্ধে সম্যক ধারণা পেতে বইয়ের শুরুতে প্রফেসর ড. মেহমেদ গরমেজের একটা গবেষণা প্রবন্ধ যুক্ত করা হয়েছে। শুধু এ বইটির প্রেক্ষিতেই নয়, বরং সামগ্রিকভাবে ইমাম শাহ ওয়ালীউল্লাহ দেহলভীর জীবন, তার জ্ঞানের সফর ও উসূলসংক্রান্ত চিন্তাধারা বুঝার জন্যও এ প্রবন্ধটি সহায়ক হবে, ইনশাআল্লাহ।

120.00৳ 

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top