আল্লাহর সাথে সততা
ছোট কলেবরের এই গ্রন্থটি শায়খ ড. আবদুল্লাহ ইউসুফ আযযাম রহিমাহুল্লাহ-এর এক হৃদয়গ্রাহী বক্তৃতার লিখিত রূপ। এখানে তিনি আল্লাহর সাথে সততা, ইখলাস, আন্তরিকতা ও সত্যবাদিতার গুরুত্ব ব্যাখ্যা করেছেন। তুলে ধরেছেন একজন মুমিনের বাহ্যিক আচরণ ও অন্তরের অবস্থার মধ্যে মিল থাকার আবশ্যকীয়তা। আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্য একজন মানুষের অন্তরের পবিত্রতা ও সত্যনিষ্ঠাই মূল শর্ত। মিথ্যা ও প্রবঞ্চনার জীবন বেশিদিন স্থায়ী হয় না, বরং মানুষের স্বভাবজাত ফিতরাত সত্যের দিকে ধাবিত হয়।
.
কুরআনের আয়াত, হাদীস এবং সালাফদের তথা পূর্বসূরি নেককার মুসলমানদের জীবনের বিভিন্ন উদাহরণ দিয়ে তিনি বর্ণনা করেছেন কীভাবে অন্তর ও নিয়্যতের বিশুদ্ধতা, মুখের সত্যবাদিতা, মননের ধার্মিকতা এবং বাহ্যিক ও আভ্যন্তরীণ আমলের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে একজন মানুষ আল্লাহর সাথে তার সত্যিকারের সম্পর্ক গড়ে তুলতে পারে।
.
আরো আলোচিত হয়েছে—সামাজিক অধঃপতনের কারণ, একজন ব্যক্তির চরিত্রে মুনাফিকি চরিত্রের সূক্ষ্ম প্রকাশ, আত্মশুদ্ধির বাস্তব কৌশল এবং সেই সততার বিশুদ্ধ রূপ, যা আল্লাহর সন্তুষ্টির পথকে উন্মোচিত করে।
.
“আল্লাহর সাথে সততা” বইটি কেবল তাত্ত্বিক নয়, বরং আত্মগঠনের এক আহ্বান। সততা অবলম্বনের মাধ্যমে অন্তরজগতের বিশুদ্ধতা অর্জনে বইটি হতে পারে চিন্তাশীল পাঠকের আত্মজিজ্ঞাসার সহচর এবং এক আলোকবর্তিকা।
80.00৳ Original price was: 80.00৳ .48.00৳ Current price is: 48.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই






