- You cannot add "ইহয়াউ উলূমিদ্দীন (৯ম খণ্ড) (আধ্যাত্মজীবন)" to the cart because the product is out of stock.
- You cannot add "ইহয়াউ উলূমিদ্দীন (৯ম খণ্ড) (আধ্যাত্মজীবন)" to the cart because the product is out of stock.
আল্লাহকে ভয় করুন
ইসলামী শরীয়তে খাওফ তথা আল্লাহকে ভয় করার গুরুত্ব অনেক। অপরিসীম। কেননা, আল্লাহর ভয়ই মানুষকে নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করে। অন্যায়-অশ্লীল ও পাপকর্ম থেকে বিরত থাকে। দূরে সরিয়ে রাখে। তদ্রূপ এ ভয়ই আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। আল্লাহর পরিচয়প্রাপ্ত মুমিনদের অনুসৃত পথ; যারা আখেরাত কামনা করে এবং আখেরাতের জন্য আমল করে। আবু হাফস (র.) বলেন, খাওফ তথা আল্লাহর ভয় হচ্ছে অন্তরে প্রজ্বলিত একটি বাতি। এর দ্বারাই অন্তরের ভালো-মন্দ চেনা যায়। আপনি যখন কাউকে ভয় করেন, তখন তার থেকে দূরে পালান। কিন্তু একমাত্র আল্লাহ-র বিষয়টি সম্পূর্ণ বিপরীত। কেননা, আপনি যখন আল্লাহ-কে ভয় করবেন, তখন তাঁর দিকেই ধাবিত হবেন। অতএব বলা যায়, আল্লাহ-কে ভয়কারী আল্লাহ-র দিকেই পলায়নকারী। আল্লাহ তাঁর পবিত্র কালামে তাঁকে যারা ভয় করে তাদের প্রশংসা করে ইরশাদ করেছেন নিশ্চয় যারা তাদের রবের ভয়ে ভীত-সন্ত্রস্ত থাকে; যারা তাদের রবের আয়াতসমূহে ঈমান আনে; যারা তাদের রবের সাথে শিরক করে না এবং যারা যা কিছু দান করে তা ভীত-কম্পিত হৃদয়ে করে থাকে এজন্য যে, [তারা বিশ্বাস করে] তারা তাদের রবের কাছে ফিরে যাবে। তারাই কল্যাণসমূহের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং তাতে তারা অগ্রগামী। [সূরা মু’মিনূন, আয়াত নং ৫৭-৬১] কোনো অন্তর থেকে যখন আল্লাহর ভয় চলে যায়, তখন তার ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। পক্ষান্তরে আল্লাহর ভয় যখন অন্তরে শিকর গেড়ে বসে যায়, তখন সে কামনা-বাসনাকে জ্বালিয়ে শেষ করে দেয়। অন্তর থেকে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার মানসিকতা সমূলে উৎপাটন করে ফেলে।
200.00৳ Original price was: 200.00৳ .110.00৳ Current price is: 110.00৳ .
45%
ছাড়
আপনার পছন্দের আরও বই
-
জীবনের ওপারে, মৃত্যু থেকে মহাপ্রলয় এবং মহাপ্রলয় থেকে অনন্তজীবন [প্যাকেজ]1,524.00৳ 1,123.00৳
