নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

আর-রাহিকুল মাখতুম ও রিক্লেইম ইয়োর হার্ট প্যাকেজ

আর-রাহিকুল মাখতুমঃ

মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। জগতের জন্য যিনি রহমত, যাকে ভালোবাসে আসমান-জমিনের সবকিছু, দেড় হাজার বছর আগে না-দেখেও যিনি আমাদের ভালোবেসেছেন, কাতর হয়েছেন আমাদের বেদনায়, না-দেখা সত্ত্বেও আমরা যাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি—সেই প্রিয়তম রাসুলের শুদ্ধতম জীবনালেখ্য এ বই।

ইসলামের জন্য যিনি—তায়েফে হয়েছেন রক্তাক্ত, উহুদে জর্জরিত, পেটে বেঁধেছেন পাথর, হয়েছেন সমাজচ্যুত—নবিজীবনের সেই সব বেদনাবিধুর ঘটনাপ্রবাহের অনুপম শব্দচিত্র এ বই।

বইটি এমনভাবে লেখা হয়েছে যে, পাঠকের মনে হবে নবিজীবনের আনন্দ-বেদনার সফরে সঙ্গী হয়ে রয়েছেন তিনিও। তায়েফ, উহুদ ও খন্দকের বেদনায় ভারাক্রান্ত হবে তার মন। বদর, মক্কা ও আরব জয়ের আনন্দে উল্লসিত হবে তার হৃদয়। বিশুদ্ধ সূত্রে বর্ণিত নবিজীবনের উল্লেখযোগ্য ঘটনাবলি হৃদয়ছোঁয়া বর্ণনায় পাঠকের সামনে তুলে ধরবে এ বই।

রিক্লেইম ইয়োর হার্টঃ

‘রিক্লেইম ইয়োর হার্ট’ বইতে মানুষের হৃদয়কে জাগানোর রসদ জুগিয়েছেন লেখিকা। ভুলে ডুবে থাকা, অচেতন হয়ে থাকা বিস্মৃত অন্তরকে টেনে তুলতে তিনি বাতলে দিয়েছেন একের পর এক উপায়। আত্মিক উন্নয়নের জন্য তিনি এমনকিছু পন্থা মেলে ধরেছেন আমাদের সামনে, যা সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার। সেই বইয়ের অনুবাদ ‘হৃদয় জাগার জন্য’।

Original price was: 1,100.00৳ .Current price is: 805.00৳ .

27%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top