- You cannot add "নদী নেবো" to the cart because the product is out of stock.

আমার জলসিঁড়ি বসন্ত
শারাবান তহুরার ‘আমার জলসিঁড়ি বসন্ত’ কাব্যগ্রন্থটি মূলত মানুষের প্রেম, প্রকৃতি, স্মৃতি এবং সময়ের নিগূঢ় দর্শনের এক চমৎকার প্রতিফলন। কবি এখানে পরম মমতায় এঁকেছেন জীবনের বহুমাত্রিক ছবি, যেখানে বসন্তের স্নিগ্ধতা আর শীতের কুয়াশা মিলেমিশে একাকার হয়ে গেছে। বইটির কবিতাগুলোতে ফুটে উঠেছে হারানো শৈশব, মায়ের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, আর প্রেমের অতলান্তিক অনুভ‚তি- যা কখনো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, আবার কখনো বিকেলের রোদের মতো ম্লান। তবে কবি কেবল ব্যক্তিগত আবেগেই সীমাবদ্ধ থাকেননি; তাঁর কলমে উঠে এসেছে সমাজ সচেতনতা, অধিকার আদায়ের সংগ্রাম এবং আধুনিক সভ্যতার অমানবিকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। প্রতিটি কবিতার ছত্রে ছত্রে শব্দ ও ছন্দের এমন এক মায়াবী বুনন রয়েছে, যা পাঠককে জীবনের রূঢ় বাস্তবতা থেকে এক অপার্থিব সুন্দরের জগতে নিয়ে যায়। এক কথায়, এই কাব্যগ্রন্থটি আত্মানুসন্ধান এবং প্রকৃতির সাথে মানুষের চিরন্তন সম্পর্কের এক কাব্যিক অভিযাত্রা।
240.00৳ Original price was: 240.00৳ .189.00৳ Current price is: 189.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই