Sale!

আমাদের সংস্কৃতি ও সংগ্রাম

প্রকাশনী :
পৃষ্ঠা : 247
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Edition, 2006
ভাষা : bangla

‘আমাদের সংস্কৃতি ও সংগ্রাম’-গ্রন্থটির উপজীব্য এদেশের সাংস্কৃতিক উত্তরাধিকার ও বিরোধী রাজনৈতিক ঘটনাপঞ্জীর খণ্ড ইতিহাস। লেখক তাঁর লেখায় তেভাগা আন্দোলনের অগ্নিদিনের কথা থেকে শুরু করে আজকের নরঘাতক জামাত-শিবিরের বিরুদ্ধে ক্ষুরধার শব্দাবলী উচ্চারণ করেছেন। আমাদের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারের ছিল এক অনন্য ভূমিকা’ সেই বেতার সংগঠনের অনেক অজানা কথা প্রকাশ করেছেন এ গ্রন্থে। আমাদের প্রিয় গায়ক আলতাফ মাহমুদকে পাকিস্তানী হার্মাদ বাহিনী কেমন করে ধরে নিয়ে গিয়ে অকথ্য নির্যাতনেও একটি কথা বের করতে পারেনি কিন্তু জান কবচ করেছে-তার বিবরণ বিদ্রোহী বাংলা অক্ষরে সাজিয়েছেন। ১৯৫০-এ রাজশাহী সেন্ট্রাল জেলের খাপড়া ওয়ার্ডের পৈশাচিক হত্যাকাণ্ড উদঘাটন করেছেন। নিগৃহীত লোকজ সংস্কৃতির করার মহল বাহন ‘যাত্রা’কে অশালীন বলে কলুষিত করার মহল বিশেষের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ডাক দিয়েছেন তিনি। লোকনৃত্যের বিপুল সম্ভাবনায় আমরা সমৃদ্ধ,তবুও কেন গড়ে ওঠেনি আমাদের নিজস্ব নৃত্যধারা-তার কারণ সন্ধান করে পথ নির্দেশ করেছেন। এদেশে গণসঙ্গীত চর্চা,মুক্তিযুদ্ধের গান,ভাষা আন্দোলনের গান,আবৃত্তি চর্চা,কণ্ঠকলা চর্চা বিষয়ের মূল্যবান তথ্যবহুল রচনাসমৃদ্ধ গ্রন্থটি এক অমূল্য সংযোজন।

Original price was: 250.00৳ .Current price is: 205.00৳ .

18%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top