নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

আমাদের দুবাইওয়ালা

প্রকাশনী :
বিষয় :
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2015

এস এম রানা নবীন-লেখক। আমাদের দুবাইওয়ালা তাঁর প্রথম বই। নাম থেকেই বোঝা যায় দুবাইয়ে প্রবাসরত বাঙালিদের নিয়ে তিনি বইটি লিখেছেন। দুবাইকে বলা হয় সোনার শহর। পৃথিবীর ধনী শহরগুলোর একটি হচ্ছে দুবাই। আজ থেকে বছর ত্রিশেক আগে বাঙালি যুবকদের মধ্যে দুবাই যাওয়া ছিল বিশাল স্বপ্ন। তাঁদের ধারণা ছিল কোনো রকমে একবার দুবাই পৌঁছাতে পারলেই জীবন বদলে যাবে। দারিদ্র্য ঘুচিয়ে সচ্ছল হবে নিজের জীবন। তখন থেকেই দুবাই যাওয়ার হিড়িক পড়ে। যে স্বপ্ন নিয়ে সেখানে যায় আমাদের মানুষগুলো,অনেকেরই সেই স্বপ্ন পূরণ হয় আবার অনেকেরই হয় না। তাদের স্বপ্ন থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। তার পরও দুবাই যাওয়ার স্বপ্ন কমেনি আজও। এখনো সেই সোনার দেশে যাওয়ার স্বপ্ন লালন করেন অনেকে। এস এম রানা তাঁর আমাদের দুবাইওয়ালা বইতে এসব মানুষের কথাই লিখেছেন। একটানা অনেকদিন দুবাইয়ে থেকে,সেখানকার বাঙালিদের সঙ্গে মেলামেশা করে,মানুষগুলোর দুঃখ-বেদনা এবং আনন্দ অনুধাবন করে লিখেছেন এই বই। প্রবাসজীবনের বহু কিছু উঠে এসেছে তাঁর বইতে। লেখাগুলো কালের কণ্ঠের ‘দ্বিতীয় রাজধানী’ পাতায় ছাপা হয়েছে। দ্বিতীয় রাজধানী বলতে আমরা চট্টগ্রামকে বুঝি। রানার বইতে দুবাইপ্রবাসী চট্টগ্রামের মানুষদের কথাই বেশি উঠে এসেছে। আশা করি এই বই পাঠকের ভালো লাগবে। ইমদাদুল হক মিলন

Original price was: 500.00৳ .Current price is: 400.00৳ .

20%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top