
আমরা বাঁচলে পৃথিবী বাঁচবে
শিল্পোন্নয়ন ও পৃথিবীর ওপর নেতিবাচক প্রভাব শিল্পোন্নয়ন পৃথিবীর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, এ নিয়ে পরিবেশবাদীরা মাতামাতি করলেও বিশ্বের বেশিরভাগ মানুষ এখন পর্যন্ত তা সম্পর্কে সচেতন নয়। শিল্পোন্নয়নের মাধ্যমে সবাই স্ব-স্ব চাহিদা পূরণে ব্যস্ত হয়ে পড়েছে। পৃথিবীর মানচিত্রে যেসব দেশের অস্তিত্ব রয়েছে সেগুলো শিল্পোন্নয়নের দিকে ঝুঁকছে। অনুন্নত থেকে শুরু করে উন্নত দেশগুলো উন্নতির চরম শিখরে পৌঁছার প্রতিযোগিতা চালাচ্ছে। আমাদের পৃথিবী যে দ্রুত বদলে যাচ্ছে, তা আমরা কিছুটা হলেও অনুভব করতে পাচ্ছি। আমাদের পূর্ব-পুরুষদের সময়ের চেয়ে বর্তমানে আমরা অনেক উন্নতি সাধন করেছি। নতুন নতুন প্রযুক্তি আবিষ্কারের মাধ্যমে পৃথিবীর অনেক গোপন রহস্যই জানা সম্ভব হয়েছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্ব এখন মানুষের হাতের মুঠোয়। সৌরজগতের বিভিন্ন গ্রহ- উপগ্রহ, নক্ষত্র-জ্যোতিষ্কমণ্ডলী থেকে শুরু করে মহাকাশ সম্পর্কে মানুষ অনেক কিছু জেনেছে এবং আরও অনেক কিছু জানবার চেষ্টা করে যাচ্ছে। মানুষের রোগ-ব্যাধি কমানোর ক্ষেত্রে নতুন নতুন এন্টিবায়োটিক উৎপাদন হচ্ছে।
100.00৳ Original price was: 100.00৳ .86.00৳ Current price is: 86.00৳ .
14%
ছাড়
আপনার পছন্দের আরও বই



