আনাড়ির কাণ্ডকারখানা (১৭)
আয় রে জলদি ঘরের বার,করবি ব্যায়াম বাঁধ রে সার। ছাড় কুঁড়েমি আয় রে আয়,নইলে সকাল বৃথাই যায়। ব্যায়ামচর্চার এই গানটি লিখেছিল কবি ফুলকুমার। এইটা গেয়েই নাট আর বলটু তাদের দিন শুরু করল । তখন সবে ভোর হয়েছে। সবুজপুরে সকলে তখনও ঘুমোচ্ছে। কিন্তু নাট আর বলটু ততক্ষণে গান গেয়ে রাস্তায় দমদম করে পা ফেলে চলার সঙ্গে সঙ্গে ব্যায়াম করে চলছে। গতকালই ওরা জানত যে থুকুদের গাড়ি মেরামত করার জন্য সকালে ওদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তাই ভোরের আলো দেখা দেওয়ার বেশ খানিকটা আগে থাকতে ওরা বিছানা ছেড়ে উঠে পড়েছে দাবি করেছে ওদের যেন। একখুনি ছেড়ে দেওয়া হয়। মধুমালতী আবার ঝুটঝামেলা একেবারে সহ্য করতে পারে না,তাই ওদের জামাকাপড় দিয়ে যত তাড়াতাড়ি পারা যায় বিদেয় করে দিতে বলল।
80.00৳ Original price was: 80.00৳ .76.00৳ Current price is: 76.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই






