আধুনিক বঙ্গ গণিতের অষ্টবসু
শৈশবে গণিতচর্চার সূচনালগ্নেই ধারাপাতের মাধ্যমে আমরা ‘৮-এ অষ্টবসু’-র সাথে পরিচিত হই। এই অষ্টবসুগণ হলেন পৌরাণিক চরিত্র যা ঋগ্বেদ থেকে মহাভারত পর্যন্ত বিভিন্ন জায়গায় বর্ণিত আছে। পৌরাণিক কাহিনি অনুযায়ী প্রজাপতি দক্ষর কন্যা বসুর সাথে ধর্ম-র বিয়ে হয়। মহাভারত অনুযায়ী ধর্ম ও বসুর আট সন্তান হলেন- ধর,ধ্রুব,সোম,সাবিত্র,অনিল,অনল,প্রত্যুষ ও প্রভাষ। ঋগ্বেদ ও অগ্নিপুরাণ-এ ‘সাবিত্র’-র পরিবর্তে ‘আপ’ নামটি পাওয়া যায়। পুরাণ অনুযায়ী এই ৮ জন তেজস্বী গণদেবতা ধরার নিয়ন্তা,ধনরক্ষক এবং দেবরাজের সহকারী ছিলেন। এই আটজন গণদেবতাই অষ্টবসু নামে খ্যাত। এই পৌরাণিক কাহিনিকে রূপক হিসেবে দেখে আধুনিক বঙ্গ গণিতের সূচনালগ্নের ৮ জন নিয়ন্ত্রক তথা গণিত চিন্তককে আমি ‘আধুনিক বঙ্গ গণিতের অষ্টবসু’ নামে অভিহিত করেছি।
200.00৳ Original price was: 200.00৳ .146.00৳ Current price is: 146.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই






